অন্যান্য জিজ্ঞাসা সমূহ
ই-স্টেটমেন্ট
কপি হয়েছে
বিকাশ অ্যাপ থেকে:
আপনি বিকাশ অ্যাপের মেন্যু থেকে 'স্টেটমেন্ট' অপশনে ট্যাপ করে আপনার সর্বশেষ ৯০ দিনের লেনদেনের বিবরণী এবং লেনদেনের সারসংক্ষেপ দেখতে পারেন। সংক্ষিপ্ত স্টেটমেন্টের জন্য, আপনি সর্বশেষ ১২ মাসের মধ্যে সর্বোচ্চ ১২ মাসের স্টেটমেন্ট রিকোয়েস্ট করতে পারেন। বিস্তারিত স্টেটমেন্টের জন্য, সর্বশেষ ১২ মাসের মধ্যে সর্বোচ্চ যেকোনো ৬ মাসের স্টেটমেন্ট রিকোয়েস্ট করতে পারেন।
এই সময়ের বাইরে অন্য কোনো সময়ের স্টেটমেন্টের জন্য আপনার পরিচয়পত্র এবং সাম্প্রতিক আউটগোয়িং লেনদেনের তথ্য নিয়ে 'লাইভ চ্যাট' বাটনে ট্যাপ করে গ্রাহক সেবা প্রতিনিধির সাথে যোগাযোগ করুন।
বিকাশ স্টেটমেন্ট পাসওয়ার্ড দ্বারা সুরক্ষিত। স্টেটমেন্টটি দেখতে অনুগ্রহ করে আপনার বিকাশ একাউন্ট নাম্বারটি পাসওয়ার্ড হিসেবে ব্যবহার করুন।
সম্পূরক বিষয়বস্তু
সেবা দিতে সবসময় প্রস্তুত
বিকাশ গ্রাহক সেবা প্রতিনিধি লাইভ চ্যাট, ১৬২৪৭ নাম্বারে ২৪/৭ সক্রিয়। এছাড়াও e-Appointment নিন অথবা [email protected] এ ইমেইল করুন।