হইচই নিলেই ৳১০০ ক্যাশব্যাক

মেয়াদ: ১৫ জুন ২০২৬ পর্যন্ত

হইচই নিলেই ৳১০০ ক্যাশব্যাক
সর্বনিম্ন ৳৭০০ বিকাশ পেমেন্টে হইচই সাবস্ক্রাইব করলেই পাবেন ৳১০০ ক্যাশব্যাক, অফার চলাকালীন একবার

হইচই সাবস্ক্রাইব করুন আর অফার নিন বিকাশ-এ

সর্বনিম্ন ৳৭০০ বিকাশ পেমেন্টে হইচই সাবস্ক্রাইব করলেই পাবেন ৳১০০ ক্যাশব্যাক। অফার চলাকালীন একবার। তাই হইচই সাবস্ক্রাইব করে অফারের সাথে উপভোগ করুন আনলিমিটেড এন্টারটেইনমেন্ট।  

 

অফারের মেয়াদ 

১৫ জুন ২০২৬ পর্যন্ত

 

শর্তাবলি:

১. সক্রিয় একাউন্ট স্ট্যাটাস এবং পর্যাপ্ত ব্যালেন্স থাকা বিকাশ গ্রাহক তার বিকাশ একাউন্ট থেকে পেমেন্ট করে অফারটি উপভোগ করতে পারবেন (অবশ্যই ট্রাস্ট লেভেল-২ এবং ট্রাস্ট লেভেল-৩ হতে হবে)

২. ক্যাশব্যাক পেতে গ্রাহকের একাউন্ট স্ট্যাটাস এবং ইনকামিং লেনদেন সক্রিয় থাকতে হবে। গ্রাহকের একাউন্ট স্ট্যাটাসজনিত সমস্যার কারণে ক্যাশব্যাক বিতরণ ব্যর্থ হলে, গ্রাহক এই ক্যাম্পেইনের ক্যাশব্যাক পাবেন না

৩. গ্রাহকের একাউন্ট স্ট্যাটাস-সংক্রান্ত সমস্যা ছাড়া অন্য কোনো অজানা/অনাকাঙ্ক্ষিত কারণে ক্যাশব্যাক বিতরণ ব্যর্থ হলে, ক্যাম্পেইন শেষ হওয়ার পর ২ মাসের মধ্যে তিনটি ব্যবধানে বিকাশ ম্যানুয়ালি ক্যাশব্যাক বিতরণের চেষ্টা করবে। সব চেষ্টা ব্যর্থ হলে আর কোনো চেষ্টা করা হবে না এবং গ্রাহক আর এই ক্যাম্পেইনের ক্যাশব্যাকের জন্য যোগ্য থাকবেন না

৪. ক্যাম্পেইন চলাকালীন সময়ে নির্বাচিত মার্চেন্টদের কাছে সফল লেনদেন (পেমেন্ট) সম্পন্ন করলে গ্রাহক তাৎক্ষণিক ক্যাশব্যাক পাওয়ার যোগ্য হবেন

৫. বিকাশ যে কোনো সময় পূর্ব ঘোষণা ছাড়াই ক্যাম্পেইনের শর্তাবলি, মার্চেন্ট/আউটলেটের অংশগ্রহণ, অথবা সম্পূর্ণ ক্যাম্পেইন পরিবর্তন, সংশোধন বা বাতিল করার অধিকার সংরক্ষণ করে

৬. নির্দিষ্ট লেনদেন এবং/অথবা গ্রাহকের লেনদেনের আচরণে যদি যুক্তিসঙ্গতভাবে ক্যাম্পেইনের সুবিধার অপব্যবহারের সন্দেহ দেখা দেয়, তাহলে বিকাশ ক্যাশব্যাক প্রদান বাতিল করার অধিকার সংরক্ষণ করে

৭. বিকাশ শুধুমাত্র গ্রাহককে একটি পেমেন্ট সেবা প্রদান করছে, তাই পণ্য সরবরাহ বা প্রাপ্যতা নিশ্চিত করতে মার্চেন্টের ব্যর্থতার জন্য বিকাশ দায়ী বা দায়বদ্ধ নয়। পণ্য সরবরাহ না হওয়ার কারণে মার্চেন্টের পক্ষ থেকে গ্রাহককে কোনো অর্থ ফেরত দেওয়া হলে তা সংশ্লিষ্ট লেনদেনকে অকার্যকর করবে না এবং এর ফলে ক্যাম্পেইন চলাকালীন ওই লেনদেনের জন্য গ্রাহকের ক্যাশব্যাক যোগ্যতার সীমা পুনর্বহাল করতে বিকাশ বাধ্য থাকবে না। নির্দিষ্ট ওই লেনদেনের জন্য ক্যাশব্যাক অফারটি ব্যবহৃত হয়েছে বলে গণ্য হবে

 

সাধারণ জিজ্ঞাসা 

১. এই ক্যাম্পেইন অফারের মেয়াদ কতদিন? 

  • ১ জুন ২০২৬, ০০:০০:০০ ঘণ্টা থেকে ১৫ জুন ২০২৬, ২৩:৫৯:৫৯ ঘণ্টা পর্যন্ত

২. ক্যাশব্যাক কত?

  • ৳১০০

৩. ক্যাম্পেইনে কি কোনো সীমা আছে? 

  • একবার

৪. আমি কি যেকোনো পরিমাণ পেমেন্টে ক্যাশব্যাক পাব? 

  • না, ন্যূনতম পেমেন্টের পরিমাণ ৳৭০০

৫. ক্যাশব্যাক পেতে আমি কোন কোন চ্যানেলে পেমেন্ট করতে পারব? 

  • পিজিডব্লিউ – চেকআউট পেমেন্ট, পিজিডব্লিউ – টোকেনাইজড পেমেন্ট, পিজিডব্লিউ – ডাইরেক্ট ডেবিট ট্রানজেকশন, পিজিডব্লিউ – রিকারিং পেমেন্ট, অ্যাপ এবং ইউএসএসডি

৬. ক্যাশব্যাক পেতে কি আমার একাউন্টের “অ্যাকটিভ স্ট্যাটাস” থাকা প্রয়োজন? 

  • ক্যাশব্যাক পেতে গ্রাহকের একাউন্ট স্ট্যাটাস এবং ইনকামিং লেনদেন অবশ্যই সক্রিয় থাকতে হবে। গ্রাহকের একাউন্ট স্ট্যাটাসজনিত সমস্যার কারণে ক্যাশব্যাক বিতরণ ব্যর্থ হলে, গ্রাহক এই ক্যাম্পেইনের ক্যাশব্যাক পাবেন না

৭. আমার পেমেন্ট সফল হলে কি আমি ক্যাশব্যাক পাব? 

  • যদি গ্রাহকের পেমেন্ট বৈধ হয়, বিকাশ লেনদেনটিকে সঠিক হিসেবে শনাক্ত করে এবং গ্রাহকের একাউন্টের ইনকামিং লেনদেন সক্রিয় থাকে, তাহলে তিনি ক্যাশব্যাক পাবেন। তবে নির্দিষ্ট লেনদেন এবং/অথবা গ্রাহকের লেনদেনের আচরণে ক্যাশব্যাক ক্যাম্পেইনের সুবিধার অপব্যবহারের যুক্তিসঙ্গত সন্দেহ দেখা দিলে বিকাশ ক্যাশব্যাক প্রদান বাতিল করার অধিকার সংরক্ষণ করে

৮. আমার ক্যাশব্যাক কি দেরিতে পাওয়া যেতে পারে? হলে কী করতে হবে? 

  • যোগ্যতার ভিত্তিতে অধিকাংশ গ্রাহক তাৎক্ষণিকভাবে ক্যাশব্যাক পাবেন। তবে কিছু অনাকাঙ্ক্ষিত বা অজানা কারণে ক্যাশব্যাক প্রদান বিলম্বিত হতে পারে। গ্রাহক যদি ক্যাশব্যাক না পান, তাহলে বিস্তারিত জানার জন্য তিনি ১৬২৪৭ নম্বরে কল করতে পারেন অথবা বিকাশ সেন্টার, বিকাশ কেয়ার, ফেসবুক পেজ, ওয়েব চ্যাট (লাইভ চ্যাট সার্ভিস)-এ যোগাযোগ করতে পারেন, পাশাপাশি[email protected]ঠিকানায় ই-মেইলও করতে পারেন

৯. কোনো পণ্যের জন্য পেমেন্ট করে ক্যাশব্যাক পেয়ে গেলে, পরে মার্চেন্টের কাছ থেকে রিফান্ড চাইলে সেই ক্যাশব্যাক কি কেটে নেওয়া হবে? 

  • হ্যাঁ। পেমেন্ট আংশিক হলেও রিফান্ড হলে সম্পূর্ণ ক্যাশব্যাক ফেরত নেওয়া হবে
সার্ভিসেস
হেল্প