পিন রিসেট
বিকাশ একাউন্টের পিন রিসেট করুন নিজে নিজেই!
বিকাশ একাউন্টের পিন ভুলে গেলেও, নিজে নিজেই করতে পারবেন পিন রিসেট। নিজে নিজে পিন রিসেট করতে শুধু *247# ডায়াল করেই নয়, এখন পিন ভুলে গেলে রিসেট করুন বিকাশ অ্যাপ থেকে অথবা 16247 নাম্বারে কল করে!
পিন রিসেটের নিয়ম:
বিকাশ অ্যাপ দিয়ে পিন রিসেটের ক্ষেত্রে:
অ্যান্ড্রয়েড ইউজারদের জন্য:
- অ্যাপের লগইন স্ক্রিন থেকে ‘পিন ভুলে গিয়েছেন?’-এ ট্যাপ করুন
- ‘পিন রিসেট’ অপশনে ট্যাপ করুন
- স্বয়ংক্রিয়ভাবে ভেরিফিকেশন কোড অ্যাড হয়ে যাবে। এরপর কনফার্ম বাটনে ট্যাপ করুন
- এরপর উল্লিখিত নিয়মানুসারে ফেস স্ক্যানিং প্রসেস সম্পন্ন করুন
- ভেরিফিকেশন চলাকালে অ্যাপ বন্ধ না করে অপেক্ষা করুন
- বিকাশ থেকে পাঠানো অস্থায়ী পিন নাম্বারটি দিয়ে কনফার্ম বাটনে ট্যাপ করুন
- আপনার পছন্দমতো ৫ ডিজিটের নতুন পিন নাম্বার দিন
- পুনরায় নতুন পিন নাম্বার দিয়ে কনফার্ম করুন এবং আবারো অ্যাপে লগইন করুন
iPhone ইউজারদের জন্য:
- অ্যাপের লগইন স্ক্রিন থেকে ‘পিন ভুলে গিয়েছেন?’-এ ট্যাপ করুন
- ‘পিন রিসেট’ অপশনে ট্যাপ করুন
- পপ-আপ ব্যানারে দেখানো *247# ডায়াল করার বাটনে ট্যাপ করুন
- My bKash মেন্যুতে গিয়ে iPhone পিন রিসেট কনফার্ম করার জন্য ‘৮’ চাপুন
- পিন রিসেট কনফার্ম করার পর অ্যাপে ফিরে আসুন এবং পিন রিসেট জার্নি সম্পন্ন করুন
*247# ডায়াল করে পিন রিসেটের ক্ষেত্রে:
- *247# ডায়াল করুন
- পিন রিসেট করতে 10 সিলেক্ট করুন
- আপনার বিকাশ-এ রেজিস্টার করা NID/পাসপোর্ট/ড্রাইভিং লাইসেন্স নাম্বার দিন
- আপনার জন্মসাল দিন
- গত ৩০ দিনের মধ্যে সর্বশেষ ১০টি আউটগোয়িং লেনদেন থেকে যেকোনো একটি সিলেক্ট করুন
- টাকার পরিমাণ দিন (দশমিকের পূর্ব সংখ্যা পর্যন্ত)
- অস্থায়ী পিন আপনাকে কনফার্মেশন এসএমএস এর মাধ্যমে পাঠানো হবে
- এখন নতুন পিন সেট করতে *247# ডায়াল করুন
- My bKash এ যেতে 1 সিলেক্ট করুন
- পিন পরিবর্তন করতে 1 সিলেক্ট করুন
- এসএমএস এ পাওয়া অস্থায়ী পিন দিন
- এবার আপনার নতুন পিন সেট করুন (মনে রাখবেন, এলোমেলো ৫ সংখ্যার পিন সেট করতে হবে যা এসএমএসে পাওয়া অস্থায়ী পিনসহ সর্বশেষ ৩টি পিন হিসেবে ব্যবহার করা হয়নি এবং “0” দিয়ে শুরু নয়)
- আরেকবার নতুন পিন দিয়ে কনফার্ম করুন
- আপনার পিন রিসেট সম্পন্ন হয়েছে
*247# ডায়াল করে বর্তমান পিন পরিবর্তনের ক্ষেত্রে:
- *247# ডায়াল করার পর 9 টাইপ করে My bKash সিলেক্ট করুন
- ৩ টাইপ করে Change PIN সিলেক্ট করুন
- আপনার বর্তমান পিন নাম্বারটি দিন
- ৫ ডিজিটের একটি নতুন পিন নাম্বার দিন
- পুনরায় নতুন পিন নাম্বার দিয়ে কনফার্ম করুন
- আপনার মোবাইলে একটি কনফার্মেশন মেসেজ পাবেন এবং নতুন পিনটি সেট হয়ে যাবে
16247 ডায়াল করে পিন রিসেটের ক্ষেত্রে:
- প্রথমে 16247 এ কল করুন
- ভাষা নির্বাচন করুন (বাংলার জন্য ১ এবং ইংরেজির জন্য ২)
- নিজে নিজে পিন রিসেটের জন্য ১ প্রেস করুন
- ১ প্রেস করার পর
- পিন রিসেট করার জন্য আপনার জাতীয় পরিচয়পত্রের নাম্বার এবং সাম্প্রতিক আউটগোয়িং লেনদেনের তথ্য প্রয়োজন
- আপনার জাতীয় পরিচয়পত্রের ১০, ১৩ অথবা ১৭ সংখ্যার নাম্বারটি টাইপ করুন, তারপর # প্রেস করুন
- গত ৩০ দিনের সাম্প্রতিক আউটগোয়িং লেনদেনের যেকোনো একটির ধরন সিলেক্ট করুনঃ
- সেন্ড মানির জন্য, ১ প্রেস করুন
- ক্যাশ আউটের জন্য, ২ প্রেস করুন
- পেমেন্টের জন্য, ৩ প্রেস করুন
- পে বিলের জন্য, ৪ প্রেস করুন
- বিকাশ টু ব্যাংকের জন্য, ৫ প্রেস করুন
- আর আপনি যদি কোনো আউটগোয়িং লেনদেন না করে থাকেন, তাহলে, ৬ প্রেস করুন
- এখন আপনার লেনদেনের টাকার পরিমাণটি টাইপ করুন এবং # প্রেস করুন
- আপনার বিকাশ একাউন্টের পিনটি রিসেট করা হয়েছে। কিছুক্ষণের মধ্যে এসএমএসের মাধ্যমে একটি অস্থায়ী পিন পাবেন, যেটি ব্যবহার করে ৭২ ঘণ্টার মধ্যে *247# ডায়াল করে অথবা বিকাশ অ্যাপ থেকে আপনার পছন্দের পিনটি সেট করে নিতে হবে। *247# ডায়াল করে পিন সেট করতে প্রথমে 1 টাইপ করে ‘My bKash’ থেকে ‘চেঞ্জ পিন’ অপশনে যান। সেখান থেকে ‘Enter Old PIN’ অপশনে গিয়ে এসএমএস পাওয়া অস্থায়ী পিনটি দিন। এরপর আপনার পছন্দের ৫ সংখ্যার পিন বসিয়ে পুনরায় কনফার্ম করলেই আপনার পিনটি সেট হয়ে যাবে।
- বিকাশ অ্যাপ থেকেও এসএমএস-এ পাওয়া অস্থায়ী পিনটি ব্যবহার করে পিনটি সেট করে নিতে পারেন।
- নতুন পিন সেট করার ক্ষেত্রে সেটি এলোমেলো ৫ সংখ্যার হতে হবে, যা এসএমএসে পাওয়া অস্থায়ী পিনসহ সর্বশেষ ৩টি পিন হিসেবে ব্যবহার করা হয়নি এবং “0” দিয়ে শুরু নয়।
পিন রিসেটের সময় খেয়াল রাখুন:
- গ্রাহক ২৪ ঘণ্টার মধ্যে যেকোনো ৩ বার পিন রিসেট করার জন্য চেষ্টা করতে পারবেন। তৃতীয় চেষ্টা সফল হোক বা ব্যর্থ, পরবর্তী ৮ ঘণ্টার জন্য অ্যাপের মাধ্যমে পিন রিসেটের চেষ্টা করা যাবেনা।
- চেহারা স্ক্যান করার জন্য গ্রাহক ২ মিনিট সময় পাবেন।
- চেহারা স্ক্যান করার পর সম্পূর্ণ যাচাই প্রক্রিয়া সম্পন্ন হতে ৫ মিনিট পর্যন্ত সময় লাগতে পারে। তবে স্ক্যানিং প্রসেস চলাকালে গ্রাহক যদি পূর্বের পেইজে ফিরে আসেন, তবে পিন রিসেট প্রচেষ্টা ব্যর্থ হবে।
- যদি একজন গ্রাহক একটি নতুন পিন সেট করেন, তাহলে তিনি পরবর্তী ২ ঘণ্টার জন্য কোনো চ্যানেলের মাধ্যমে আবার পিন সেট করতে পারবেননা।
- যে সকল গ্রাহক জাতীয় পরিচয়পত্র ছাড়া অন্য কোনো আইডি (পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, ইত্যাদি) ব্যবহার করে বিকাশ একাউন্ট রেজিস্ট্রেশন করেছেন, তারা অ্যাপের মাধ্যমে পিন রিসেট করতে পারবেননা।
- চেহারা স্ক্যানিং প্রসেসের অঙ্গভঙ্গি শেখার জন্য গ্রাহক ৮ সেকেন্ড পাবেন।
- যদি জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে বিকাশ একাউন্ট রেজিস্ট্রেশন করা না হলে, তিনি একটি ব্যানার দেখতে পারবেন যেখানে অ্যাপের মাধ্যমে পিন রিসেট না হতে পারার বিষয়টি উল্লেখ করা থাকবে। পাশাপাশি *247# ডায়াল করে পিন রিসেট করার বিষয়টি উল্লেখ করা থাকবে।
- চেহারা স্ক্যানিং প্রসেস চলাকালে অ্যাপ বন্ধ বা ডিলিট হয়ে গেলে পিন রিসেট প্রচেষ্টা ব্যর্থ হবে এবং গ্রাহককে আবারো নতুন করে শুরু করতে হবে।
- যাচাই প্রক্রিয়া ব্যর্থ হওয়ার বিষয়টি গ্রাহক স্ক্রিনে দেখতে পারবেন এবং গ্রাহককে অ্যাপ নোটিফিকেশনের মাধ্যমে জানানো হবে।
- যাচাই প্রক্রিয়া চলাকালে অ্যাপ পুনরায় চালু করার পর গ্রাহককে তার ফোন নাম্বার এবং OTP দিতে হবে। সফল OTP ভেরিফিকেশনের পর গ্রাহক পরবর্তী ধাপে যেতে পারবেন।
- যদি অস্থায়ী পিন বা নতুন পিন সেটিংয়ের সময় শেষ হয়ে যায়, তাহলে অ্যাপ বা *247# থেকে পিন রিসেট করা যাবেনা।
- যদি অস্থায়ী পিন সেট করার পেইজ থেকে গ্রাহক আগের পেইজে চলে আসেন, তাহলে অ্যাপটি বন্ধ করে আবার চালু করতে হবে।