বিকাশ একাউন্ট বন্ধ
আপনার বিকাশ একাউন্ট বন্ধ করার আগে নিশ্চিত করতে হবে:
বিকাশ একাউন্ট ব্যালেন্স 0.0 করুন
বিকাশ একাউন্ট বন্ধ করতে প্রথমে একাউন্টের ব্যালেন্স একদম শূন্য করুন
নিশ্চিত করুন আপনার একাউন্টে কোনো অমীমাংসিত লোন নেই
একাউন্ট বন্ধ করতে, আপনার বিকাশ একাউন্টের মাধ্যমে নেওয়া সকল লোনের কিস্তি পরিশোধ করুন
সকল সেভিংস/সাবস্ক্রিপশন বাতিল করুন
একাউন্ট বন্ধ করতে, বিকাশ-এ চালু সকল সেভিংস স্কিম/সাবস্ক্রিপশন বাতিল করুন
উপরে উল্লিখিত সকল করণীয় সম্পন্ন হলে, নিকটস্থ বিকাশ গ্রাহক সেবা কেন্দ্র/বিকাশ গ্রাহক সেবায় ভিজিট করুন
নিকটস্থ বিকাশ গ্রাহক সেবা কেন্দ্র/গ্রাহক সেবা ভিজিট করুন
বিকাশ একাউন্ট বন্ধ করতে স্বশরীরে ফটো আইডি সাথে নিয়ে নিকটস্থ বিকাশ গ্রাহক সেবা কেন্দ্র/বিকাশ গ্রাহক সেবায় ভিজিট করুন।
একাউন্ট বন্ধ পরবর্তী তথ্য ব্যবস্থাপনা
আপনার বিকাশ একাউন্ট বন্ধ করার পর, বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা এবং বাংলাদেশের সংশ্লিষ্ট আইন অনুযায়ী, আপনার লেনদেনের বিবরণী, কেওয়াইসি এবং সিডিডি সংক্রান্ত সকল তথ্য একাউন্ট বন্ধের তারিখ থেকে ন্যূনতম ১২ বছর পর্যন্ত সংরক্ষিত থাকবে।
বিকাশ অ্যাপ ডাউনলোড করুন