অ্যাড মানি Amazing ঈদ! | বিকাশ

অ্যাড মানি Amazing ঈদ!

৮,৫০০ টাকা কার্ড বা ব্যাংক টু বিকাশ করলে আপনার জন্য থাকছে ৪০০ টাকা পর্যন্ত অফার। প্রতিবার ২০০ টাকা করে, অফার চলাকালে মোট ৪০০ টাকা অফার।

 

অফারের মেয়াদ

চলবে ১৮-২৮ মে, ২০২৬ পর্যন্ত।

 

অফারের বিস্তারিত

৳৮,৫০০ ব্যাংক বা কার্ড টু বিকাশ করলেই পাচ্ছেন ৳১০০ পেমেন্ট কুপন ও ৳১০০ ক্যাশ আউট কুপন, অফার চলাকালে ২ বার।

ন্যূনতম ৫০০ টাকা পেমেন্টে কুপনটি নির্দিষ্ট আউটলেটে একবার এবং ন্যূনতম ৭,০০০ টাকা ক্যাশ আউটে, ক্যাশ আউট কুপনটি চার্জ এর উপর একবার ব্যাবহারযোগ্য, মেয়াদ ৭ দিন।

 

যেসব দোকানে পেমেন্ট কুপন উপভোগ করা যাবে:  লিস্ট দেখতে নিচে ক্লিক করুন

 

শর্তাবলি

  • কোনো ধরনের প্রতারণামূলক কার্যকলাপ সনাক্ত হওয়া সাপেক্ষে বিকাশ কর্তৃপক্ষ যেকোনো বিকাশ একাউন্টকে এই অফার/অফারগুলো গ্রহণ থেকে বাতিল করার অধিকার সংরক্ষণ করে। 
  • সচল একাউন্ট স্ট্যাটাস ও পর্যাপ্ত ব্যালেন্স থাকা সাপেক্ষে যেকোনো বিকাশ গ্রাহক সফলভাবে অ্যাড মানি করে কুপন/কুপনগুলো উপভোগ করতে পারবেন।
  • কুপন/কুপনগুলো পেতে হলে গ্রাহকের একাউন্ট স্ট্যাটাস ও ইনকামিং লেনদেন অবশ্যই সচল থাকতে হবে। একাউন্ট স্ট্যাটাসজনিত সমস্যার কারণে কুপন বিতরণ ব্যর্থ হলে গ্রাহক এই অফার/অফারগুলো আর পাবেন না।
  • বিকাশ কোনো পূর্ব ঘোষণা ছাড়াই যেকোনোভাবে অফারের নিয়ম ও শর্তাবলি পরিবর্তন/সংশোধন বা যেকোনো সময় সম্পূর্ণ অফার/অফারগুলো বাতিল করার অধিকার সংরক্ষণ করে।
  • কোনো নির্দিষ্ট লেনদেন এবং/অথবা গ্রাহকের লেনদেন কার্যক্রম যদি এমন কোনো যুক্তিসংগত সংশয় তৈরি করে যে, গ্রাহক অফার/অফারগুলোর সুবিধার অপব্যবহার করেছেন, সেক্ষেত্রে বিকাশ গ্রাহকের কুপন/কুপনগুলো সুবিধা বাতিলের অধিকার সংরক্ষণ করে।

 

সাধারণ জিজ্ঞাসা

১। অফার কী কী?

-৮,৫০০ টাকা ব্যাংক বা কার্ড টু বিকাশে ৳১০০ পেমেন্ট কুপন ও ৳১০০ ক্যাশ আউট কুপন।

 

২। গ্রাহক কত বার অফারটি পাবেন?

- গ্রাহকেরা অফার মেয়াদে মোট দুইবার অফারটি ৮,৫০০ টাকা ব্যাংক বা কার্ড টু বিকাশ করে পাবেন।

 

৩। সফলভাবে অ্যাড মানি করে গ্রাহক কখন কুপন পাবেন?

- গ্রাহকের অ্যাড মানি সফলভাবে সম্পন্ন হওয়ার সাথে সাথেই তিনি কুপন পাবেন।

 

৪। কত দিন পর্যন্ত কুপনগুলো ব্যবহারের মেয়াদ থাকবে?

- প্রতিটি কুপন পাওয়ার পর থেকে ৭ দিন পর্যন্ত ব্যবহারের মেয়াদ থাকবে।

 

৫। গ্রাহক কি একটি কুপনের কিছু শতাংশ ব্যবহার করে বাকি অংশ অন্য সময় ব্যবহার করতে পারবেন?

- না, গ্রাহককে কুপনের টাকা একবারে পুরোপুরি ব্যবহার করতে হবে এবং একাধিকবার ভাগ করে ব্যবহার করতে পারবেন না।

 

৬। কুপন পেতে গ্রাহককে কোন মাধ্যমে অ্যাড মানি করতে হবে?

- গ্রাহক বিকাশ অ্যাপের মাধ্যমে সফলভাবে ব্যাংক বা কার্ড টু বিকাশ করে কুপন পাবেন।

 

৭। কুপন পেতে গ্রাহক একাউন্টের স্ট্যাটাস কি সচল থাকতে হবে?

- হ্যাঁ, কুপন/কুপনগুলো উপভোগ করতে গ্রাহকের বিকাশ একাউন্টের ইনকামিং লেনদেন অবশ্যই সচল থাকতে হবে। যদি গ্রাহকের একাউন্ট স্ট্যাটাসের ইস্যুজনিত কারণে কুপন বিতরণ ব্যর্থ হয়, সেক্ষেত্রে গ্রাহক এই অফার/অফারগুলো আর পাবেন না।

 

৮। গ্রাহক কি সফলভাবে অ্যাড মানি করলেই কুপন পাবেন?

- হ্যাঁ, গ্রাহকের অ্যাড মানি-র লেনদেন বৈধ হলে, বিকাশ গ্রাহকের লেনদেনের সত্যতা যাচাই করতে পারলে এবং গ্রাহকের একাউন্টের ইনকামিং লেনদেন সচল থাকলে গ্রাহক কুপন/কুপনগুলো পাবেন। কোনো নির্দিষ্ট লেনদেন এবং/অথবা গ্রাহকের লেনদেন কার্যক্রম যদি এমন কোনো যুক্তিসংগত সংশয় তৈরি করে যে, গ্রাহক কুপন সুবিধার অপব্যবহার করেছেন, সেক্ষেত্রে বিকাশ গ্রাহকের অফার/অফারগুলোর সুবিধা বাতিল করার অধিকার সংরক্ষণ করে।

 

৯। গ্রাহকের অফার পেতে দেরি হওয়ার কোনো সম্ভাবনা আছে কি? যদি হয়, সেক্ষেত্রে গ্রাহকের করণীয় কী?

- শর্তাবলি অনুযায়ী সফলভাবে কার্ড টু বিকাশ করার সাথে সাথেই গ্রাহক কুপন/কুপনগুলো পাবেন। অনাকাঙ্ক্ষিত কারণে কুপন/কুপনগুলো পেতে দেরি হলে গ্রাহক 16247-এ ডায়াল করে অথবা বিকাশ সেন্টার, বিকাশ কেয়ার, ফেসবুক পেইজ, ওয়েব চ্যাট (লাইভ চ্যাট সার্ভিস)-এর পাশাপাশি [email protected] -এই ঠিকানায় ইমেইলের মাধ্যমে যোগাযোগ করে এ সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন।



সার্ভিসেস
হেল্প