ব্র্যাক ব্যাংকের আস্থা অ্যাপ থেকে বিকাশ QR স্ক্যান করে পেমেন্ট করুন নিমেষেই! | বিকাশ

ব্র্যাক ব্যাংকের আস্থা অ্যাপ থেকে বিকাশ QR স্ক্যান করে পেমেন্ট করুন নিমেষেই!

বিকাশ পেমেন্টে খুলল নতুন দুয়ার। এখন ব্র্যাক ব্যাংকের গ্রাহকেরা আস্থা অ্যাপ থেকে বিকাশ পেমেন্ট QR স্ক্যান করে পেমেন্ট করতে পারবেন নিমেষেই। 

 

বিস্তারিত

• আস্থা অ্যাপের QR স্ক্যানিং বাটনের মাধ্যমে বিকাশ QR স্ক্যান করতে পারবেন এবং পেমেন্ট করতে পারবেন। 

• প্রতিদিন সর্বোচ্চ ২০ বার লেনদেন করা যাবে।

• মাসিক সর্বোচ্চ ৫, ০০,০০০ টাকার লেনদেন করা যাবে (ব্যবহারকারীরা একদিনে সর্বোচ্চ ৫, ০০,০০০ টাকা পর্যন্ত লেনদেন করতে পারবেন।) 

• আস্থা অ্যাপ ব্যবহারকারীরা ব্র্যাক ব্যাংক ক্রেডিট কার্ড/ডেবিট কার্ড এবং প্রিপেইড কার্ড ব্যবহার করে পেমেন্ট করতে পারবেন।

• এই সার্ভিস ব্যবহারের ক্ষেত্রে কোনো চার্জ প্রযোজ্য নয়।

 

ব্র্যাক ব্যাংক আস্থা অ্যাপ থেকে কীভাবে বিকাশ QR স্ক্যান করে পেমেন্ট করবেন?

 

শর্তাবলি

• আস্থা অ্যাপ ব্যবহারকারী বিকাশ QR পেমেন্টে রিওয়ার্ড পয়েন্টের জন্য বিবেচিত হবেন না।

• ব্যবহারকারী বিকাশ QR পেমেন্টে Payflex এবং BOGO অফারের জন্য বিবেচিত হবেন না।

• প্রতিবার লেনদেনের জন্য এবং পেমেন্টের সময় কোনো ‘অ্যামাউন্ট’-এর ভুল ইনপুটের জন্য ব্যবহারকারী সম্পূর্ণরূপে দায়ী থাকবেন। এক্ষেত্রে ব্র্যাক ব্যাংক কোনোভাবেই দায়ী থাকবে না।  

• পেমেন্ট করার সময় ব্যবহারকারীকে নিশ্চিত থাকতে হবে যে তিনি সঠিক QR স্ক্যান করে সঠিক মার্চেন্টকে পে করছেন। এক্ষেত্রে ব্র্যাক ব্যাংকের কোনো দায়বদ্ধতা নেই। 

• সফল QR পেমেন্টের পরে ব্যবহারকারী তার নিজ দায়িত্বে নিশ্চিত হবেন যে, তিনি সংশ্লিষ্ট মার্চেন্টের কাছ থেকে সঠিক প্রোডাক্ট/সার্ভিস পেয়েছেন। এক্ষেত্রে কোনো ভুল হলে ব্র্যাক ব্যাংক কোনোভাবেই দায়ী থাকবে না। 

• সফল বিকাশ QR পেমেন্টের ক্ষেত্রে ব্যবহারকারীকে অবশ্যই নিজের ক্রেডিট কার্ড/ডেবিট কার্ড/প্রিপেইড কার্ডের পিন মনে রাখতে হবে। 

সার্ভিসেস
হেল্প