অ্যাড মানি'তে আবার, দারুণ অফার! | বিকাশ

অ্যাড মানি'তে আবার, দারুণ অফার!

কার্ড থেকে বিকাশ-এ টাকা আনুন অফারের সাথে!

৫,৫০০ টাকা কার্ড টু বিকাশ করলেই আপনি পাচ্ছেন ৫০ টাকা মোবাইল রিচার্জ কুপন।

 

অফারের মেয়াদ

১৬ থেকে ২৫ এপ্রিল, ২০২৬ পর্যন্ত

 

অফারের বিস্তারিত

  • গ্রাহকেরা ৫,৫০০ টাকা কার্ড টু বিকাশ করলেই পাচ্ছেন ৫০ টাকা মোবাইল রিচার্জ কুপন।
  • ন্যূনতম ১৫০ টাকা মোবাইল রিচার্জে কুপনটি ব্যবহার করতে পারবেন।
  • কুপনটি পাওয়ার পর থেকে ৫ দিন পর্যন্ত এটি ব্যবহারের মেয়াদ থাকবে।
  • শুধুমাত্র কার্ড থেকে বিকাশ-এ অ্যাড মানি করলেই গ্রাহক কুপনটি উপভোগ করতে পারবেন।
  • গ্রাহকেরা কুপনটি পাবেন অফার চলাকালীন ১ বার।
  • যে একাউন্টে অ্যাড মানি করা হবে, সেই একাউন্টে কুপন প্রদান করা হবে।

 

শর্তাবলি

  • কোনো ধরনের প্রতারণামূলক কার্যকলাপ সনাক্ত হওয়া সাপেক্ষে বিকাশ কর্তৃপক্ষ যেকোনো বিকাশ একাউন্টকে এই অফার গ্রহণ থেকে বাতিল করার অধিকার সংরক্ষণ করে। 
  • সচল একাউন্ট স্ট্যাটাস ও পর্যাপ্ত ব্যালেন্স থাকা সাপেক্ষে যেকোনো বিকাশ গ্রাহক সফলভাবে অ্যাড মানি করে কুপন উপভোগ করতে পারবেন।
  • কুপন পেতে হলে গ্রাহকের একাউন্ট স্ট্যাটাস ও ইনকামিং লেনদেন অবশ্যই সচল থাকতে হবে। একাউন্ট স্ট্যাটাসজনিত সমস্যার কারণে কুপন বিতরণ ব্যর্থ হলে, গ্রাহক এই অফারটি আর পাবেন না।
  • বিকাশ কোনো পূর্ব ঘোষণা ছাড়াই যেকোনোভাবে অফারের নিয়ম ও শর্তাবলি পরিবর্তন/সংশোধন বা যেকোনো সময় সম্পূর্ণ অফার বাতিল করার অধিকার সংরক্ষণ করে।
  • কোনো নির্দিষ্ট লেনদেন এবং/অথবা গ্রাহকের লেনদেন কার্যক্রম যদি এমন কোনো যুক্তিসংগত সংশয় তৈরি করে যে, গ্রাহক অফার সুবিধার অপব্যবহার করেছেন, সেক্ষেত্রে বিকাশ গ্রাহকের কুপন সুবিধা বাতিলের অধিকার সংরক্ষণ করে।

 

সাধারণ জিজ্ঞাসা

১। অফারটি কত দিন চলবে?

- অফারটি চলবে ১৬ এপ্রিল, ২০২৬ ০০:০০:০০ থেকে ২৫ এপ্রিল, ২০২৬ ২৩:৫৯:৫৯ পর্যন্ত।

 

২। অফারটি কী?

- গ্রাহকেরা ৫,৫০০ টাকা কার্ড টু বিকাশ করলেই পাচ্ছেন ৫০ টাকা মোবাইল রিচার্জ কুপন।

 

৩। গ্রাহক অফার চলাকালীন কত বার কুপন উপভোগ করতে পারবেন?

- একবার। 

 

৪। গ্রাহক কি যেকোনো অ্যামাউন্ট অ্যাড মানি করে কুপন উপভোগ করতে পারবেন? 

- না, কুপন পেতে হলে গ্রাহককে শুধুমাত্র ৫,৫০০ টাকা কার্ড টু বিকাশ করতে হবে।  

 

৫। সফলভাবে অ্যাড মানি করে গ্রাহক কখন কুপন পাবেন?

- গ্রাহকের অ্যাড মানি সফলভাবে সম্পন্ন হওয়ার সাথে সাথেই তিনি কুপন পাবেন।

 

৬। কত দিন পর্যন্ত কুপনটি ব্যবহারের মেয়াদ থাকবে?

- কুপনটি পাওয়ার পর থেকে ৫ দিন পর্যন্ত এটি ব্যবহারের মেয়াদ থাকবে।

 

৭। গ্রাহক কীভাবে কুপনটি ব্যবহার করতে পারবেন?

- গ্রাহকেরা ন্যূনতম ১৫০ টাকা মোবাইল রিচার্জে কুপনটি ব্যবহার করতে পারবেন।

 

৮। গ্রাহক কি একটি রিচার্জের সময় কুপনের কিছু শতাংশ ব্যবহার করে বাকি অংশ অন্য রিচার্জের সময় ব্যবহার করতে পারবেন?

- না, গ্রাহককে কুপনের ৫০ টাকা একবার রিচার্জেই পুরোপুরি ব্যবহার করতে হবে এবং একাধিকবার ভাগ করে ব্যবহার করতে পারবেন না।

 

৯। কুপন পেতে গ্রাহককে কোন মাধ্যমে অ্যাড মানি করতে হবে?

- গ্রাহক বিকাশ অ্যাপের মাধ্যমে সফলভাবে কার্ড টু বিকাশ করে কুপন উপভোগ করতে পারবেন।

 

১০। কুপন পেতে গ্রাহক একাউন্টের স্ট্যাটাস কি সচল থাকতে হবে?

- হ্যাঁ, কুপন উপভোগ করতে গ্রাহকের বিকাশ একাউন্টের ইনকামিং লেনদেন অবশ্যই সচল থাকতে হবে। যদি গ্রাহকের একাউন্ট স্ট্যাটাসের ইস্যুজনিত কারণে কুপন বিতরণ ব্যর্থ হয়, সেক্ষেত্রে গ্রাহক এই অফারটি পাবেন না।

 

১১। গ্রাহক কি সফলভাবে অ্যাড মানি করলেই কুপন পাবেন?

- হ্যাঁ, গ্রাহকের অ্যাড মানি-র লেনদেন বৈধ হলে, বিকাশ গ্রাহকের লেনদেনের সত্যতা যাচাই করতে পারলে এবং গ্রাহকের একাউন্টের ইনকামিং লেনদেন সচল থাকলে গ্রাহক কুপন পাবেন। কোনো নির্দিষ্ট লেনদেন এবং/অথবা গ্রাহকের লেনদেন কার্যক্রম যদি এমন কোনো যুক্তিসংগত সংশয় তৈরি করে যে, গ্রাহক কুপন সুবিধার অপব্যবহার করেছেন, সেক্ষেত্রে বিকাশ গ্রাহকের অফার সুবিধা বাতিল করার অধিকার সংরক্ষণ করে।

 

১২। গ্রাহকের অফার পেতে দেরি হওয়ার কোনো সম্ভাবনা আছে কি? যদি হয়, সেক্ষেত্রে গ্রাহকের করণীয় কী?

- শর্তাবলি অনুযায়ী সফলভাবে অ্যাড মানি করার সাথে সাথেই গ্রাহক কুপন পাবেন। অনাকাঙ্ক্ষিত কারণে অফারটি পেতে দেরি হলে গ্রাহক 16247-এ ডায়াল করে অথবা বিকাশ সেন্টার, বিকাশ কেয়ার, ফেসবুক পেইজ, ওয়েব চ্যাট (লাইভ চ্যাট সার্ভিস)-এর পাশাপাশি [email protected] -এই ঠিকানায় ইমেইলের মাধ্যমে যোগাযোগ করে এ সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন।

 

সার্ভিসেস
হেল্প