Hamza vs World খেলুন, PS5 জিতুন!

সারাদেশে ফুটবল ক্রেজ ছড়িয়ে পড়ার সাথে হামজা চৌধুরী যখন বিকাশ এর সাথে, তখনই বিকাশ গেম জোন নিয়ে এসেছে সবচেয়ে বড় সেলিব্রেশন। অংশ নিন এক্সাইটিং সব চ্যালেঞ্জে, অর্জন করুন পয়েন্ট এবং লিডারবোর্ডে এগিয়ে গিয়ে জিতে নিন PS5 ও স্মার্টফোন। ৩০ জন বিজয়ীর জন্য অপেক্ষা করছে দারুণ সব পুরস্কার। শীর্ষে ওঠার যাত্রা শুরু হোক এখনই!
ক্যাম্পেইনের বিস্তারিত:
এই ক্যাম্পেইনে বিভিন্ন পর্যায়ে পর্যায়ক্রমিক পুরস্কার দেওয়া হবে। প্রতিটি পর্যায় ১৫ দিন স্থায়ী হবে। টাস্ক এবং পুরস্কার পাওয়ার যোগ্যতা নিচে দেওয়া হলো:
১. নির্ধারিত পয়েন্ট অর্জন করতে নির্দিষ্ট টাস্কগুলো সম্পন্ন করুন।
২. প্রতিটি পর্বের ১৫ দিনের সময়সীমার মধ্যে যথাসম্ভব বেশি পয়েন্ট সংগ্রহ করুন।
৩. প্রতিটি পর্বের শেষে, লিডারবোর্ডের শীর্ষ ১০ জন খেলোয়াড় পুরস্কারের জন্য যোগ্য বলে বিবেচিত হবেন।
৪. লিডারবোর্ডে ১ম থেকে৩য়স্থানাধিকারী অংশগ্রহণকারী পিএস৫ পাবেন।
৫. লিডারবোর্ডে ৪র্থথেকে ১০ম স্থানে থাকা অংশগ্রহণকারী স্মার্টফোন পাবেন।
৬. পুরো ক্যাম্পেইনজুড়ে ৩টি পর্যায় থেকে মোট ৩০ জন ভিন্ন ভিন্ন অংশগ্রহণকারী পুরস্কার জিতবেন।
ক্যাম্পেইনের সময়কাল:
১০ জুন, ২০২৬ (০০:০০:০০ ঘণ্টা) থেকে ২৬ জুলাই, ২০২৬ (২৩:৫৯:৫৯ ঘণ্টা)
প্রথম পর্যায়: ১০ জুন – ২৪ জুন, ২০২৬
দ্বিতীয় পর্যায়: ২৬ জুন – ১০ জুলাই, ২০২৬
তৃতীয় পর্যায়: ১২ জুলাই – ২৬ জুলাই, ২০২৬

পুরস্কারের বিবরণী:
১ম -৩য় প্রতি পর্যায়ে: পিএস৫
৪র্থ- ১০ম প্রতি পর্যায়ে: স্মার্ট ফোন
পুরস্কার পাবার ধাপসমূহ:
অংশগ্রহণকারীরা নির্ধারিত টাস্কগুলো সফলভাবে সম্পন্ন করার পর নির্দিষ্ট পয়েন্ট পাবেন।
১. প্রতিদিন গেম জোন-এ লগ ইন করুন: ২০
২. একটি গেম জোন সাবস্ক্রিপশন করুন: ১০০
৩. প্রতিদিন যেকোনো গেম ৫ মিনিট খেলুন: ১৫
৪. গেম জোন থেকে একটি টুর্নামেন্টে যোগ দিন: ৩০
৫. প্রতিদিন গেম জোনে যেকোনো ২টি গেম খেলুন: ২০
৬. প্রতিদিন একটি রেসিং গেম খেলুন: ২৫
৭. প্রতিদিন Hamza vs World খেলুন: ১০০
(উল্লিখিত টাস্কগুলো উদাহরণ হিসেবে ব্যবহৃত হয়েছে)
শর্তাবলী
- ক্যাম্পেইনটি ১৫ দিন ধরে চলবে। পরবর্তী পর্যায় শুরু হওয়ার আগে লিডারবোর্ড রিফ্রেশ করার জন্য একদিনের বিরতি থাকবে।
- প্রতিটি পর্বের শেষে লিডারবোর্ডটি রিফ্রেশ হয়ে শূন্যে রিসেট হবে।
- সাবস্ক্রিপশন অটো রিনিউয়ের ক্ষেত্রে পয়েন্ট পাবেন না। তাই সাবস্ক্রিপশনে পয়েন্ট পাবার ক্ষেত্রে পূর্বের সাবস্ক্রিপশন বাতিল করে নতুন সাবস্ক্রিপশন কিনতে হবে।
- একটি নির্দিষ্ট ক্যাম্পেইন পর্বের অংশগ্রহণকারীদের ক্ষেত্রে, পয়েন্ট বৈধ বলে বিবেচিত হওয়ার জন্য তা অবশ্যই সেই সময়ের মধ্যে অর্জন করতে হবে।
- যেকোনো পর্বের সর্বোচ্চ পয়েন্টধারী অংশগ্রহণকারীদের লিডারবোর্ডে দেখানো হবে।
- সাবস্ক্রিপশন কিনে পয়েন্ট দৈনিক সর্বোচ্চ একবার পাবেন।
- পয়েন্ট সমান হলে, অর্জনের সময়চিহ্নের ভিত্তিতে র্যাংকিং নির্ধারণ করা হবে।
- ক্যাম্পেইন চলাকালে একজন স্বতন্ত্র খেলোয়াড় (বিকাশ একাউন্ট) একাধিক পুরস্কার পাওয়ার যোগ্য হবেন না। সুতরাং, প্রত্যেক স্বতন্ত্র খেলোয়াড় তিনটি পর্বের যেকোনো একটি থেকে শুধু একবারই পুরস্কার জিততে পারবেন।
- ক্যাম্পেইন চলাকালে বিজয়ীর নাম ঘোষণার ৪৮ ঘণ্টার মধ্যে সকাল ১০টা থেকে রাত ১০টার মধ্যে বিকাশ কর্তৃপক্ষ বিকাশ হেল্পলাইন ১৬২৪৭-এর মাধ্যমে সর্বোচ্চ ৩ বার বিজয়ীর সাথে যোগাযোগ করার চেষ্টা করবে। যদি বিজয়ী ৪৮ ঘণ্টার মধ্যে সাড়া না দেন, তাহলে তিনি আর পুরস্কার দাবি করার যোগ্য থাকবেন না এবং পরবর্তী বিজয়ীর সাথে যোগাযোগ করা হবে।
- বিকাশ হেল্পলাইন নাম্বার ১৬২৪৭ ছাড়া অন্য কোনো নাম্বার থেকে কল করে না। ক্যাম্পেইন বিজয়ী সংক্রান্ত কোনো প্রতারণামূলক কল পেলে অনুগ্রহ করে কলটি কেটে দিন। অন্যথায় প্রতারিত হলে বিকাশ দায়ী থাকবে না।
- পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পর্কে বিজয়ীকে পরবর্তীতে জানানো হবে।
- কোনো একাউন্টের সাথে সম্পর্কিত চিহ্নিত, সন্দেহজনক কার্যকলাপের ক্ষেত্রে বিকাশ পুরস্কার প্রদান স্থগিত বা বাতিল করার অধিকার সংরক্ষণ করে।
- যদি লিডারবোর্ডের কোনো বিজয়ী পুরস্কার পাওয়ার যোগ্যতার মানদন্ড পূরণ করতে সফল না হন, তাহলে লিডারবোর্ডে থাকা পরবর্তী যোগ্য অংশগ্রহণকারীকে বিবেচনা করা হবে।
সাধারণ জিজ্ঞাসা:
1. এই ক্যাম্পেইনটি কী?
বিশ্বকাপের উত্তেজনা যখন তুঙ্গে এবং হামজা চৌধুরী বিকাশের প্রতিনিধিত্ব করছেন , তখন এই মুহূর্তটি লক্ষ লক্ষ ভক্তের জন্য আরো স্পেশাল। এটি উন্মাদনাকে উদযাপন করতে, ‘হামজা এক্স বিকাশ’কে কেন্দ্র করে একটি ‘বিকাশ গেম জোন’ ক্যাম্পেইন চালু করা হয়েছে, যেখানে থাকছে পিএস৫ এবং স্মার্টফোনের মতো আকর্ষণীয় পুরস্কার
2. আমি কোথায় অংশগ্রহণ করতে পারি?
ক্যাম্পেইনটি শুধু বিকাশ অ্যাপ থেকে অংশগ্রহণ করা যাবে
3. এই ক্যাম্পেইনে কারা অংশগ্রহণ করতে পারবেন?
স্টুডেন্ট একাউন্ট বা বিদেশ থেকে বিকাশ একাউন্ট ব্যবহারকারী ব্যতীত, বিকাশ অ্যাপের সকল ব্যবহারকারী অংশগ্রহণের যোগ্য।
4. ক্যাম্পেইনটি কখন অনুষ্ঠিত হয়?
১০ জুন, ২০২৬ (০০:০০:০০ ঘণ্টা) থেকে ২৬ জুলাই, ২০২৬ (২৩:৫৯:৫৯ ঘণ্টা)
প্রথম পর্যায়: ১০ জুন – ২৪ জুন, ২০২৬
দ্বিতীয় পর্যায়: ২৬ জুন – ১০ জুলাই, ২০২৬
তৃতীয় পর্যায়: ১২ জুলাই – ২৬ জুলাই, ২০২৬
5. ক্যাম্পেইনের সময়সূচি কীভাবে হয়েছে?
এই ক্যাম্পেইনে বিভিন্ন পর্যায় পর্যায়ক্রমিক চালানো হবে। প্রতিটি পর্যায় ১৪ দিন স্থায়ী হবে।
6. আমি কীভাবে অংশগ্রহণ করবো এবং লিডারবোর্ডে থাকবো?
অংশগ্রহণকারীদের নির্ধারিত পয়েন্ট অর্জনের জন্য কিছু নির্দিষ্ট টাস্ক সম্পন্ন করতে হবে। প্রতিটি পর্যায়ের ১৫ দিনের সময়সীমার মধ্যে যথাসম্ভব বেশি পয়েন্ট সংগ্রহ করাই হলো মূল লক্ষ্য।
7. টাস্কগুলো কত প্রতিনিয়ত পরিবর্তিত হয়?
গেম জোনে পয়েন্ট সংগ্রহের টাস্কগুলো প্রতিদিন রিফ্রেশ হবে।
8. পয়েন্ট অর্জন করার জন্য আমি কী কী টাস্ক সম্পন্ন করতে পারি তার কিছু উদাহরণ দিন।
কিছু উদাহরণমূলক টাস্কগুলো হলো:
- প্রতিদিন গেম জোন-এ লগ ইন করুন: ২০
- একটি গেম জোন সাবস্ক্রিপশন করুন: ১০০
- প্রতিদিন যেকোনো গেম ৫ মিনিট খেলুন: ১৫
- গেম জোন থেকে একটি টুর্নামেন্টে যোগ দিন: ৩০
- প্রতিদিন গেম জোনে যেকোনো ২টি গেম খেলুন: ২০
প্রতিদিন একটি রেসিং গেম খেলুন: ২৫ - প্রতিদিন Hamza vs World খেলুন: ১০০
9. আমি কি পরবর্তী পর্যায়ের জন্য আমার পয়েন্টগুলো জমা রাখতে পারি?
না, একটি নির্দিষ্ট পর্যায়ের অংশগ্রহণকারীদের পয়েন্ট বৈধ বলে বিবেচিত হওয়ার জন্য সেই সময়ের মধ্যেই তা অর্জন করতে হবে। প্রতিটি পর্বের শেষে লিডারবোর্ড রিফ্রেশ করে শূন্যে রিসেট করা হবে।
10. পর্যায়গুলোর মধ্যে ব্যবধান থাকলে কী হবে?
পরবর্তী পর্যায় শুরু হওয়ার আগে লিডারবোর্ড রিফ্রেশ করার জন্য একদিনের বিরতি থাকবে।
11. বিজয়ীদের কীভাবে নির্বাচন করা হয়?
একটি ক্যাম্পেইন পর্বের মধ্যে সর্বোচ্চ পয়েন্ট অর্জনকারী অংশগ্রহণকারীদের লিডারবোর্ডে দেখানো হবে। প্রতিটি পর্বের শেষে, লিডারবোর্ডের শীর্ষ ১০ জন খেলোয়াড় পুরস্কারের জন্য যোগ্য বলে বিবেচিত হবেন।
12. কী কী পুরস্কার দেওয়া হচ্ছে?
- লিডারবোর্ডে প্রথম থেকে তৃতীয় স্থানাধিকারী অংশগ্রহণকারী পিএস৫ পাবেন।
- লিডারবোর্ডে ৪র্থ থেকে ১০ম স্থানে থাকা অংশগ্রহণকারী স্মার্টফোন পাবেন।
13. মোট কতজন পুরস্কার জিতবে?
পুরো ক্যাম্পেইন জুড়ে ৩টি পর্যায় থেকে মোট ৩০ জন স্বতন্ত্র ব্যবহারকারী পুরস্কার জিতবেন।
14. অন্য কোনো খেলোয়াড়ের সাথে আমার পয়েন্ট সমান হলে কী হবে?
পয়েন্ট সমান হলে, অর্জনের সময়ের ভিত্তিতে র্যাংকিং নির্ধারণ করা হবে।
15. আমি কি একাধিকবার পুরস্কার জিততে পারি?
না, মূল ক্যাম্পেইন চলাকালে একজন স্বতন্ত্র খেলোয়াড় (বিকাশ একাউন্ট) একাধিক পুরস্কার পাওয়ার যোগ্য হবেন না। প্রত্যেক স্বতন্ত্র খেলোয়াড় ক্যাম্পেইনের তিনটি পর্যায়ের যেকোনো একটি থেকে শুধু একবারই পুরস্কার জিততে পারবেন।
16. কোনো শীর্ষস্থানীয় খেলোয়াড় অযোগ্য ঘোষিত হলে কী হয়?
যদি লিডারবোর্ডের কোনো বিজয়ী পুরস্কার পাওয়ার যোগ্যতার মানদন্ড পূরণ করতে সফল না হন, তাহলে লিডারবোর্ডে থাকা পরবর্তী যোগ্য অংশগ্রহণকারীকে বিবেচনা করা হবে।
17. আমার একাউন্টে সন্দেহজনক কার্যকলাপ পাওয়া গেলে কী হবে?
কোনো একাউন্টের সাথে সম্পর্কিত কোনো চিহ্নিত, সন্দেহজনক বা প্রশ্নবিদ্ধ কার্যকলাপের ক্ষেত্রে বিকাশ পুরস্কার স্থগিত বা বাতিল করার অধিকার সংরক্ষণ করে।