foodpanda-তে প্রথমবার বিকাশ পেমেন্ট অফার | বিকাশ

foodpanda-তে প্রথমবার বিকাশ পেমেন্ট অফার

foodpanda-তে প্রথমবার বিকাশ পেমেন্টে আকর্ষণীয় অফার

ফ্রেন্ডসদের সাথে হ্যাংআউট হোক বা আড্ডা, পছন্দের ফুড অর্ডার করুন বাজেটেই! কারণ নতুন গ্রাহকেরা foodpanda-তে প্রথমবার ন্যূনতম ২০০ টাকার ফুড অর্ডারে বিকাশ পেমেন্ট করলেই পাচ্ছেন ৫০ টাকা পর্যন্ত অফার। 

 

অফারের মেয়াদ

২১ অক্টোবর থেকে ২০ নভেম্বর ২০২৫ পর্যন্ত

 

অফারের বিস্তারিত 

  • foodpanda-তে প্রথমবার ন্যূনতম ২০০ টাকার ফুড অর্ডারে বিকাশ পেমেন্ট করলেই পাচ্ছেন ৫০ টাকা পর্যন্ত অফার। 
  • অফার চলাকালীন গ্রাহকেরা ২৫ টাকা ক্যাশব্যাক ও ২৫ টাকা মোবাইল রিচার্জ কুপন পাবেন। 
  • ন্যূনতম ২০০ টাকার ফুড অর্ডারে অফারটি প্রযোজ্য। 
  • অফার চলাকালীন নির্দিষ্ট গ্রাহকেরা ১ বার অফারটি উপভোগ করতে পারবেন।   
  • ২১ নভেম্বর পর্যন্ত কুপনের মেয়াদ থাকবে। 
  • অফারটি শুধুমাত্র ফুড অর্ডারের ক্ষেত্রে প্রযোজ্য। 
  • শুধুমাত্র পেমেন্ট গেটওয়ে থেকে বিকাশ পেমেন্ট করে অফার উপভোগ করা যাবে। 

 

শর্তাবলি

  • সচল একাউন্ট স্ট্যাটাস থাকা সব গ্রাহকের জন্য অফারটি প্রযোজ্য। অফারটি উপভোগ করতে গ্রাহকের আউটগোয়িং ও ইনকামিং লেনদেন সচল থাকতে হবে।
  • অফারটি উপভোগ করতে হলে গ্রাহককে নির্দিষ্ট বিকাশ মার্চেন্ট ওয়ালেটে সফলভাবে পেমেন্ট করতে হবে।
  • অফারের ক্ষেত্রে কোনো গ্রাহক যদি কোনো অজানা/অপ্রত্যাশিত কারণে (একাউন্ট স্ট্যাটাসজনিত কারণ ব্যতীত) অফার পেতে ব্যর্থ হন, সেক্ষেত্রে বিকাশ অফারের মেয়াদ শেষ হওয়ার পর ২ মাসের মধ্যে ৩ বার বিরতিতে অফার বিতরণের চেষ্টা করবে বিকাশ। এতে ব্যর্থ হলে আর কোনো চেষ্টা করা হবে না এবং গ্রাহক অফার পাওয়ার জন্য আর বিবেচিত হবেন না।
  • কোনো নির্দিষ্ট লেনদেন এবং/অথবা গ্রাহকের লেনদেন কার্যক্রম যদি এমন কোনো যুক্তিসংগত সংশয় তৈরি করে যে, গ্রাহক অফার সুবিধার অপব্যবহার করেছেন, সেক্ষেত্রে বিকাশ গ্রাহকের এই অফার সুবিধা বাতিলের অধিকার সংরক্ষণ করে।
  • যদি মার্চেন্ট কোনো পণ্যের প্রাপ্যতা ও ডেলিভারি নিশ্চিত করতে না পারে, সেক্ষেত্রে বিকাশ তার দায়ভার নেবে না, বিকাশ কেবল গ্রাহকের কাছে পেমেন্ট সেবা সরবরাহ করে।
  • মার্চেন্ট গ্রাহককে কোনো পণ্য সঠিকভাবে ডেলিভারি করতে না পারার কারণে যদি মূল্য ফেরত দেয় তাহলে বিকাশ ঐ নির্দিষ্ট লেনদেনের জন্য গ্রাহকের অফারের লিমিট পুনর্বহাল করতে বাধ্য নয়। গ্রাহক অফার গ্রহণ করেছেন বলে ধরে নেওয়া হবে।
  • যদি কোনো গ্রাহক মার্চেন্ট ওয়েবসাইট/অ্যাপে ভুল পেমেন্ট করে ফেলেন, সেক্ষেত্রে গ্রাহককে নির্দিষ্ট মার্চেন্টের সাথে যোগাযোগ করতে অনুরোধ করা হচ্ছে।
  • বিকাশ এবং অংশগ্রহণকারী মার্চেন্ট উভয়ই কোনো পূর্ব ঘোষণা ছাড়াই যেকোনোভাবে অফার গ্রহণের নিয়ম ও শর্তাবলি, মার্চেন্ট/আউটলেটের অংশগ্রহণ পরিবর্তন/সংশোধন বা যেকোনো সময় সম্পূর্ণ অফার বাতিল করার অধিকার সংরক্ষণ করে।
  • গ্রাহক বিকাশ পেমেন্ট করে অফার পাওয়ার পর যদি মার্চেন্ট থেকে রিফান্ড নিতে চান, সেক্ষেত্রে গ্রাহকের একাউন্ট থেকে অফার অ্যামাউন্টও ফেরত নেওয়া হবে।



সাধারণ জিজ্ঞাসা 

১। অফারটি কত দিন চলবে? 

- অফারটি চলবে ২১ অক্টোবর ২০২৫, ০০:০০ থেকে ২০ নভেম্বর ২০২৫, ২৩:৫৯:৫৯ পর্যন্ত।

 

২। অফারটি কী? 

- foodpanda-তে প্রথমবার ন্যূনতম ২০০ টাকার ফুড অর্ডারে বিকাশ পেমেন্ট করলেই পাচ্ছেন ৫০ টাকা পর্যন্ত অফার; ২৫ টাকা ক্যাশব্যাক ও ২৫ টাকা মোবাইল রিচার্জ কুপন পাবেন। 

 

৩। ক্যাম্পেইনের ক্ষেত্রে কোনো লিমিট প্রযোজ্য?

- হ্যাঁ, অফারটি একবার উপভোগ করা যাবে।

 

৪। অফার পেতে কি কোনো ন্যূনতম পেমেন্ট করতে হবে?

- হ্যাঁ। গ্রাহকেরা foodpanda থেকে যেকোনো ফুড অর্ডারে ন্যূনতম ২০০ টাকা বিকাশ পেমেন্ট করলেই অফার পাবেন। 

 

৫। কোনো মাধ্যমে বিকাশ পেমেন্ট করে অফারটি উপভোগ করা যাবে?

- শুধুমাত্র পেমেন্ট গেটওয়ে থেকে বিকাশ পেমেন্ট করে অফার উপভোগ করা যাবে। 

 

৬. অফার পেতে গ্রাহকের একাউন্টের স্ট্যাটাস কি সচল থাকতে হবে?

- হ্যাঁ, অফার উপভোগ করতে হলে গ্রাহকের বিকাশ একাউন্টের ইনকামিং লেনদেন অবশ্যই সচল থাকতে হবে। কিন্তু একাউন্ট স্ট্যাটাসের ইস্যুজনিত কারণে অফার পেতে গ্রাহক ব্যর্থ হলে তিনি এই ক্যাম্পেইনের অফার আর পাবেন না।

 

৭. গ্রাহক কি সফলভাবে কুপন কোড যোগ করে পেমেন্ট করলে অফার পাবেন?

- হ্যাঁ, গ্রাহক যদি সঠিকভাবে কুপন কোড যোগ করে পেমেন্ট করেন এবং সেইসাথে গ্রাহকের পেমেন্ট বৈধ হলে, বিকাশ গ্রাহকের লেনদেনের সত্যতা যাচাই করতে পারলে এবং গ্রাহকের একাউন্টের ইনকামিং লেনদেন সচল থাকলে গ্রাহক অফার উপভোগ করতে পারবেন। যদিও, কোনো নির্দিষ্ট লেনদেন এবং/অথবা গ্রাহকের লেনদেন কার্যক্রম যদি এমন কোনো যুক্তিসংগত সংশয় তৈরি করে যে, গ্রাহক কুপন সুবিধার অপব্যবহার করেছেন, সেক্ষেত্রে বিকাশ গ্রাহকের এই অফারের সুবিধা বাতিলের অধিকার সংরক্ষণ করে।

 

৮. গ্রাহক কি অফার উপভোগ করতে ব্যর্থ হতে পারেন? যদি এমন হয়, সেক্ষেত্রে গ্রাহকের করণীয় কী?

- শর্তাবলি অনুযায়ী সঠিকভাবে কুপন কোড যোগ করে সফলভাবে পেমেন্ট করলেই গ্রাহক অফার উপভোগ করতে পারবেন। তবে অনাকাঙ্ক্ষিত কারণে অফার পেতে দেরি হতে পারে। সেক্ষেত্রে, গ্রাহক 16247-এ ডায়াল করে অথবা বিকাশ সেন্টার, বিকাশ কেয়ার, ফেসবুক ফ্যান পেইজ, ওয়েব চ্যাট (লাইভ চ্যাট সার্ভিস)-এর পাশাপাশি [email protected] -এই ঠিকানায় ইমেইলের মাধ্যমে যোগাযোগ করে এ সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন।

সার্ভিসেস
হেল্প