পেমেন্ট করলেই কুপন পাবেন | বিকাশ

পেমেন্ট করলেই কুপন পাবেন

সুপার ফাস্ট পেমেন্টে কেনাকাটায় সুপার অফার!

ইনস্ট্যান্ট পেমেন্ট সুবিধা, দারুণ দারুণ অফার আর আরো অনেক সুবিধার সাথে বিকাশ পেমেন্ট করে গ্রাহকেরা সবসময়ই থাকেন নিশ্চিন্তে! আর এই নভেম্বর মাসে যেকোনো বিকাশ মার্চেন্ট শপে ন্যূনতম ১৫০ টাকা পেমেন্টে পাচ্ছেন ৫০ টাকা মোবাইল রিচার্জ কুপন! তাই অফার মিস না করতে এখনই কিনুন যা চাই।

 

অফারের মেয়াদ

২৫ থেকে ৩০ নভেম্বর ২০২৫ পর্যন্ত

 

অফারের বিস্তারিত

  • যেকোনো বিকাশ মার্চেন্ট শপে ন্যূনতম ১৫০ টাকা পেমেন্টে পাচ্ছেন ৫০ টাকা মোবাইল রিচার্জ কুপন।
  • ন্যূনতম ১০০ টাকা মোবাইল রিচার্জের সময় কুপনটি ব্যবহার করতে পারবেন।

 

বিকাশ পেমেন্ট জীবনকে করে তোলে আরো সহজ এবং সুবিধার। এখন আর ভাংতি টাকার জন্য অপেক্ষা বা ক্যাশ টাকা সাথে রাখার দরকারই পড়ে না। সারাদেশের লক্ষ লক্ষ মার্চেন্ট শপে মুহূর্তেই কিউআর কোড স্ক্যান করে পেমেন্ট করা যায়। এছাড়াও বিকাশ একাউন্টে পর্যাপ্ত ব্যালেন্স না থাকলেও ভিসা কার্ড থেকে সরাসরি পেমেন্ট করার সুবিধা রয়েছে আর আছে 'পে-লেটার'-এর সুবিধা, যা আপনাকে প্রয়োজনীয় কেনাকাটার সুযোগ করে দেয় সবসময়। বিকাশ অ্যাপের মাধ্যমে আপনার সব লেনদেন সম্পন্ন করুন দ্রুত ও নিরাপদে।

 

শর্তাবলি

  • এই অফারটি শুধুমাত্র নির্দিষ্ট গ্রাহকদের জন্য প্রযোজ্য। 
  • সচল একাউন্ট আছে এমন বিকাশ গ্রাহকেরা কুপনটি উপভোগ করতে পারবেন।
  • কুপনটি উপভোগ করার জন্য গ্রাহককে অবশ্যই বিকাশ মার্চেন্ট শপগুলোতে সফলভাবে পেমেন্ট করতে হবে।
  • বিকাশ কোনো পূর্ব ঘোষণা ছাড়াই যেকোনোভাবে অফার গ্রহণের নিয়ম ও শর্তাবলি, মার্চেন্ট/আউটলেটের অংশগ্রহণ পরিবর্তন/সংশোধন বা যেকোনো সময় সম্পূর্ণ অফার বাতিল করার অধিকার সংরক্ষণ করে।
  • কোনো নির্দিষ্ট লেনদেন এবং/অথবা গ্রাহকের লেনদেন কার্যক্রম যদি এমন কোনো যুক্তিসংগত সংশয় তৈরি করে যে, গ্রাহক অফার সুবিধার অপব্যবহার করেছেন, সেক্ষেত্রে বিকাশ গ্রাহকের কুপন সুবিধা বাতিলের অধিকার সংরক্ষণ করে।
  • যদি মার্চেন্ট কোনো পণ্যের প্রাপ্যতা ও ডেলিভারি নিশ্চিত করতে না পারে, সেক্ষেত্রে বিকাশ তার দায়ভার নেবে না, বিকাশ কেবল গ্রাহকের কাছে পেমেন্ট সেবা সরবরাহ করে। মার্চেন্ট গ্রাহককে কোনো পণ্য সঠিকভাবে ডেলিভারি করতে না পারার কারণে যদি মূল্য ফেরত দেয় তাহলে বিকাশ ঐ নির্দিষ্ট লেনদেনের জন্য গ্রাহকের কুপন লিমিট পুনর্বহাল করতে বাধ্য নয়। গ্রাহক অফার গ্রহণ করেছেন বলে ধরে নেওয়া হবে।  
  • গ্রাহক সফলভাবে পেমেন্ট করে কুপন পাওয়ার পর যদি মার্চেন্ট থেকে রিফান্ড নিতে চান, সেক্ষেত্রে গ্রাহকের একাউন্ট থেকে কুপনের অ্যামাউন্টও ফেরত নেওয়া হবে। 

    সাধারণ জিজ্ঞাসা 

 

১। কুপন বলতে কী বোঝায়?

- কুপন হলো একটি ভাউচার যার মাধ্যমে একজন ব্যক্তি একটি নির্দিষ্ট পণ্য/সার্ভিস থেকে নির্দিষ্ট অর্থ ছাড় পেতে পারেন। 

 

২। অফারটি কতদিন চলবে?

- অফারটি ২৫ নভেম্বর ২০২৫, ০০:০০:০০ থেকে ৩০ নভেম্বর ২০২৫, ২৩:৫৯:৫৯ পর্যন্ত চলবে।

 

৩। কুপনের অ্যামাউন্ট কত?

- গ্রাহকেরা ৫০ টাকা মোবাইল রিচার্জ কুপন পাবেন। 

 

৪। গ্রাহক অফার চলাকালীন কতবার কুপনটি উপভোগ করতে পারবেন?

- গ্রাহক অফার চলাকালীন একবার কুপন পাবেন। 

 

৫। গ্রাহক কী যেকোনো অ্যামাউন্ট পেমেন্ট করে কুপনটি পাবেন?

- না, কুপনটি পেতে গ্রাহককে ন্যূনতম ১৫০ টাকা সফলভাবে পেমেন্ট করতে হবে। 

 

৬। গ্রাহক কীভাবে বিকাশ পেমেন্ট করে কুপনটি পাবেন? 

- গ্রাহকেরা যেকোনো বিকাশ মার্চেন্ট শপে পেমেন্ট করে কুপনটি পাবেন।

 

৭। কুপনটি পেতে কোন কোন মাধ্যমে পেমেন্ট করতে হবে?

- গ্রাহকেরা বিকাশ অ্যাপ, ডায়নামিক কিউআর স্ক্যান, পেমেন্ট গেটওয়ে (চেকআউট পেমেন্টে, ডিরেক্ট চার্জ, টোকেনাইজড পেমেন্ট), *২৪৭# ডায়াল করে, অ্যাপ বা কিউআর বা ডায়নামিক কিউআরের মাধ্যমে সরাসরি কার্ড থেকে বিকাশ পেমেন্ট করে অথবা বাংলা কিউআর স্ক্যান করে সফলভাবে পেমেন্ট করে কুপনটি পেতে পারেন।

 

৮। গ্রাহক কীভাবে কুপনটি ব্যবহার করতে পারবেন?

- ন্যূনতম ১০০ টাকা মোবাইল রিচার্জের সময় গ্রাহক কুপনটি ব্যবহার করতে পারবেন।

 

৯। গ্রাহক কি একটি লেনদেনে সময় কুপনের কিছু শতাংশ ব্যবহার করে বাকি অংশ অন্য রিচার্জ করার সময় ব্যবহার করতে পারবেন?

- না, গ্রাহককে কুপনের অ্যামাউন্ট একবার লেনদেনে পুরোপুরি ব্যবহার করতে হবে এবং কুপনটি একাধিকবার ভাগ করে ব্যবহার করা যাবে না।

 

১০। যদি গ্রাহকের বিকাশ-এ ২/৩ টি কুপন থাকে, সেক্ষেত্রে গ্রাহক কি সবগুলো কুপন একবারে একটি লেনদেনে ব্যবহার করতে পারবেন?

- না, একটি লেনদেনে গ্রাহক একটিই কুপন ব্যবহার করতে পারবেন।

 

১১। গ্রাহকের কুপন পেতে কি দেরি হতে পারে? যদি হয়, সেক্ষেত্রে তার কী করণীয়? 

- যেকোনো সমস্যায় গ্রাহক 16247-এ ডায়াল করে অথবা বিকাশ সেন্টার, বিকাশ কেয়ার, ফেসবুক ফ্যান পেইজ, ওয়েব চ্যাট (লাইভ চ্যাট সার্ভিস)-এর পাশাপাশি [email protected] -এই ঠিকানায় ইমেইলের মাধ্যমে যোগাযোগ করে এ সম্পর্কে বিস্তারিত জানতে পারেন।

সার্ভিসেস
হেল্প