বিআরটিএ ফি

BRTA ফি বিকাশ করুন নিশ্চিন্তে

BRTA সার্ভিস পোর্টালে গাড়ি বা বাইকের যেকোনো ফি বিকাশ করুন নিশ্চিন্তে! 

গাড়ি বা বাইকের ট্যাক্স, ফিটনেস সংক্রান্ত যেকোনো ফি দেওয়ার কথা ভাবছেন? BRTA সার্ভিস পোর্টাল https://bsp.brta.gov.bd/ ভিজিট করুন এবং মোটরযানের যেকোনো ফি বিকাশ করুন সহজেই। 

দেখে নিন বিকাশ থেকে যেভাবে BRTA ফি বিকাশ করবেন:

সার্ভিসের বিস্তারিত 

এই সার্ভিসের মাধ্যমে গ্রাহক যদি ড্রাইভিং লাইসেন্স, মোটরযান নিবন্ধন, মালিকানা হস্তান্তর কিংবা ডিজিটাল রেজিস্ট্রেশন সার্টিফিকেট সংগ্রহ করতে চান, সেক্ষেত্রে বিকাশ থেকে সহজেই ফি জমা দিতে পারবেন।

এছাড়াও, বর্তমানে গ্রাহকরা মোটরযানের ফিটনেস, ট্যাক্স টোকেন এবং রুট পারমিটের ফি- এই প্ল্যাটফর্মের মাধ্যমে বিকাশ থেকে পরিশোধ করতে পারেন। না আছে লাইনে দাঁড়ানোর টেনশন, না আছে কাগজপত্রের ঝামেলা। আর ট্যাক্স টোকেনও পেয়ে যাবেন দুইভাবে! বাসায় বসে হোম ডেলিভারির পাশাপাশি নিকটস্থ বিকাশ গ্রাহক সেবা কেন্দ্রে যোগাযোগ করে ইনস্ট্যান্ট সংগ্রহ করতে পারবেন।

গ্রাহকের কোনো BRTA ফি বকেয়া আছে কি না দেখতে ক্লিক করে দেখে নিন:  https://bsp.brta.gov.bd/registeredVehicleFeesIndex?lan=en 

BRTA ফি যেভাবে বিকাশ করবেন:

  • প্রথমে BRTA Service Portal-এ গিয়ে একটি একাউন্ট নিবন্ধিত করতে হবে।
  • যদি আগে থেকেই নিবন্ধিত থাকেন, তাহলে আপনার ইউজারনেম (ইমেইল/মোবাইল নাম্বার), পাসওয়ার্ড ও সিকিউরিটি কোড দিয়ে লগইন করুন।
  • যদি নিবন্ধিত না থাকেন, তাহলে আপনার মোবাইল নাম্বার, জন্মতারিখ, জাতীয় পরিচয়পত্র নাম্বার ও সিকিউরিটি কোড দিয়ে নিবন্ধন করুন। আপনার মোবাইল নাম্বারটি অবশ্যই আপনার জাতীয় পরিচয়পত্রের সাথে নিবন্ধিত থাকতে হবে।
  • এরপর আপনার মোবাইল নাম্বারে একটি ওটিপি পাঠানো হবে। সেই ওটিপি, প্রয়োজনীয় তথ্য ও একটি পাসওয়ার্ড দিয়ে নিবন্ধন সম্পন্ন করুন।
  • নিবন্ধন করা হলে BRTA Service Portal-এর হোমপেজে যান
  • যে ধরনের সেবা নিতে চান, সেটি সিলেক্ট করে প্রয়োজনীয় তথ্য দিন
  • পেমেন্ট গেটওয়ে থেকে বিকাশ সিলেক্ট করুন
  • বিকাশ নাম্বার, ওটিপি ও পিন টাইপ করুন
  • বিকাশ পিন দিয়ে কনফার্ম করলে তখনই পেমেন্ট হয়ে যাবে
  • ট্যাক্স টোকেন-এর পেমেন্ট সম্পন্ন হওয়ার ৩ থেকে ৭ দিনের মধ্যে বাসায় বসে হোম ডেলিভারি পাবেন। এছাড়া, যেদিন পেমেন্ট করেছেন সেদিনই পেতে চাইলে নিকটস্থ বিকাশ গ্রাহক সেবা কেন্দ্র থেকে প্রিন্ট কপি ইনস্ট্যান্ট সংগ্রহ করতে পারবেন

 

যেসব গ্রাহক সেবা কেন্দ্রে সার্ভিস ইনস্ট্যান্ট সংগ্রহ করতে পারবেন:

নং

নাম

ঠিকানা

থানা

জেলা

বিভাগ

ঢাকা মহাখালী

  গ্রাহক সেবা কেন্দ্র

এসকেএস টাওয়ার, নীচ তলা, ৭ ভি আই পি রোড, মহাখালী, ঢাকা-১২০৬

ক্যান্টনমেন্ট

ঢাকা

ঢাকা

ঢাকা যাত্রাবাড়ী

  গ্রাহক সেবা কেন্দ্র

রোহামা কমপ্লেক্স, নীচ তলা, ৩১৪/এ/৬, দক্ষিণ যাত্রাবাড়ী, ঢাকা

যাত্রাবাড়ী

ঢাকা

ঢাকা

ঢাকা বাংলামটর গ্রাহক সেবা কেন্দ্র

নাসির ট্রেড সেন্টার, দ্বিতীয় তলা, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক, ঢাকা

রমনা

ঢাকা

ঢাকা

ফরিদপুর গ্রাহক

  সেবা কেন্দ্র

এ এম টাওয়ার, ৩২/১/এ, দ্বিতীয় তলা, চন্দ্রকান্ত রোড, ওয়েস্ট এন্ড পাড়া, গোয়ালচামট, ফরিদপুর - ৭৮০০

ফরিদপুর সদর

ফরিদপুর

ঢাকা

গাজীপুর গ্রাহক

  সেবা কেন্দ্র

 বারাকাহ টাওয়ার [দ্বিতীয় তলা], ৪৮/২৯, ওয়্যারলেস মোড়, চান্দনা, গাজীপুর [গাজীপুর মেট্রোপলিটন পুলিশ হেডকোয়ার্টার্স এর পাশে]

গাজীপুর সদর

গাজীপুর

ঢাকা

টাঙ্গাইল গ্রাহক

  সেবা কেন্দ্র

বাছেদ খান টাওয়ার, দ্বিতীয় তলা, হোল্ডিং নং ০১১৭-০০, ভিক্টোরিয়া রোড, টাঙ্গাইল

টাঙ্গাইল সদর

টাঙ্গাইল

ঢাকা

চট্টগ্রাম

  আগ্রাবাদ গ্রাহক সেবা কেন্দ্র

আগ্রাবাদ সেন্টার, ২৪৭০/এ, চৌমুহনী, নিচ তলা, শেখ মুজিব রোড, চট্টগ্রাম

ডবলমুরিং

চট্টগ্রাম

চট্টগ্রাম

চট্টগ্রাম

  মুরাদপুর গ্রাহক সেবা কেন্দ্র

ইসলাম টাওয়ার, নীচতলা, ৫৯ সিডিএ এভিনিউ, মুরাদপুর, চট্টগ্রাম

পাঁচলাইশ

চট্টগ্রাম

চট্টগ্রাম

কুমিল্লা গ্রাহক

  সেবা কেন্দ্র

রয় কমপ্লেক্স, নীচ তলা, ১১৫/২ নজরুল এভিনিউ, কান্দিরপাড়, কুমিল্লা

কুমিল্লা সদর

কুমিল্লা

চট্টগ্রাম

১০

সিলেট গ্রাহক

  সেবা কেন্দ্র

জে আর টাওয়ার, দ্বিতীয় তলা, ২৩ আবাস, জেল রোড, সিলেট- ৩১০০

সিলেট সদর

সিলেট

সিলেট

১১

বরিশাল গ্রাহক

  সেবা কেন্দ্র

রহমত মঞ্জিল কমপ্লেক্স, দ্বিতীয় তলা, গোরাচাঁদ দাস রোড, বটতলা, বরিশাল

বরিশাল সদর

বরিশাল

বরিশাল

১২

যশোর গ্রাহক সেবা

  কেন্দ্র

মোর্শেদ সেন্টার, নিচতলা, ৩৯ এম কে রোড, যশোর সদর, যশোর।

যশোর সদর

যশোর

খুলনা

১৩

খুলনা গ্রাহক

  সেবা কেন্দ্র

ইসরাক প্লাজা, দ্বিতীয় তলা, প্লটঃ ৪৩-৪৪, মজিদ সরণী, শিব বাড়ী মোড়, খুলনা

খুলনা সদর

খুলনা

খুলনা

১৪

ময়মনসিংহ গ্রাহক

  সেবা কেন্দ্র

রিভার এজ, দ্বিতীয় তলা, ১০/এ, বিশ্বেশরী দেবী রোড, ময়মনসিংহ

ময়মনসিংহ সদর

ময়মনসিংহ

ময়মনসিংহ

১৫

বগুড়া গ্রাহক

  সেবা কেন্দ্র

পি এন এইচ টাওয়ার, ২০১, দ্বিতীয় তলা, রোমেনা আফাজ রোড, জলেশ্বরীতলা, বগুড়া সদর, বগুড়া-৫৮০০

বগুড়া সদর

বগুড়া

রাজশাহী

১৬

রাজশাহী গ্রাহক

  সেবা কেন্দ্র

৬১, চাঁদ সন্স শপিং কমপ্লেক্স, দ্বিতীয় তলা, নিউ মার্কেট, বোয়ালিয়া, রাজশাহী

বোয়ালিয়া

রাজশাহী

রাজশাহী

১৭

রংপুর গ্রাহক

  সেবা কেন্দ্র

এ জেড টাওয়ার, দ্বিতীয় তলা, ৩৪-৩৫ ষ্টেশন রোড, রংপুর সদর, রংপুর

রংপুর সদর

 

রংপুর

রংপুর

সাধারণ জিজ্ঞাসা

১. বিকাশ-এর মাধ্যমে বিআরটিএ ফি পরিশোধে চার্জ কত?

  • বিকাশ-এর মাধ্যমে বিআরটিএ ফি পরিশোধ করলে ১.৫% চার্জ প্রযোজ্য হবে।

২. ট্যাক্স টোকেন গ্রাহকের ঠিকানায় পৌঁছাতে কতদিন সময় লাগে?

  • পেমেন্ট সম্পন্ন হওয়ার পর ৩ থেকে ৭ দিনের মধ্যেই গ্রাহকের প্রদত্ত ঠিকানায় ট্যাক্স টোকেন পৌঁছে যাবে। এছাড়াও টোকেন-এর প্রিন্ট কপি ইনস্ট্যান্ট সংগ্রহ করতে নিকটস্থ গ্রাহক সেবা কেন্দ্রে যোগাযোগ করে সংগ্রহ করতে পারবেন।

৩. গ্রাহক কি বিকাশ-এর মাধ্যমে অন্যান্য বিআরটিএ সেবার ফি পরিশোধ করতে পারবেন?

  • বিকাশ-এর মাধ্যমে গ্রাহক যেকোনো বিআরটিএ সার্ভিসের ফি পরিশোধ করতে পারবেন, যার মধ্যে রয়েছে,

- ড্রাইভিং লাইসেন্স

- মোটরযান নিবন্ধন

- মালিকানা হস্তান্তর

- ফিটনেস সনদ

- ডিজিটাল রেজিস্ট্রেশন সনদপত্র

- ট্যাক্স টোকেন

- রুট পারমিট

৪. বিআরটিএ সার্ভিসের ক্ষেত্রে ট্যাক্স টোকেন পেতে ডেলিভারি চার্জ কত?

  • বিআরটিএ সার্ভিসের পেমেন্ট বিকাশ করার পর ট্যাক্স টোকেন পেতে ৫০ টাকা ডেলিভারি চার্জ প্রযোজ্য হবে।

৫. বিকাশ থেকে ট্যাক্স টোকেনের পেমেন্ট করলে টোকেনটি কীভাবে সংগ্রহ করা যাবে?

  • ট্যাক্স টোকেনের প্রিন্ট কপি নিতে চাইলে যেদিন বিকাশ থেকে পেমেন্ট করা হয়েছে, সেইদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টার মধ্যে (শুক্রবার ও সরকারি ছুটির দিন ব্যতীত) নিকটস্থ গ্রাহক সেবা কেন্দ্র থেকে সংগ্রহ করা যাবে। এছাড়াও, পেমেন্টের ৩ থেকে ৭ দিনের মধ্যে গ্রাহকের ঠিকানায় টোকেন পৌঁছে যাবে।

৬. শুক্রবার বা সরকারি ছুটির দিনে ট্যাক্স টোকেনের জন্য পেমেন্ট করলে টোকেনটি কবে পাওয়া যাবে?

  • এই ক্ষেত্রে ট্যাক্স টোকেন পেমেন্টের ৩ থেকে ৭ দিনের মধ্যে টোকেনটি গ্রাহকের ঠিকানায় পৌঁছে যাবে।
সার্ভিসেস
হেল্প