Bonus Hour-এ ক্যাশব্যাক

মেয়াদ: ১৯ জুলাই ২০২৬ পর্যন্ত

Bonus Hour-এ ক্যাশব্যাক
Bonus Hour-এ সন্ধ্যা ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত বিকাশ থেকে ৳১৯৯ বা বেশি অ্যামাউন্ট মোবাইল রিচার্জে ২০% পর্যন্ত ক্যাশব্যাক

Bonus Hour-এ বিকাশ থেকে যেকোনো নাম্বারে রিচার্জে ক্যাশব্যাক 

রিচার্জে ক্যাশব্যাক পেতে চান? বিকাশ-এ চলছে Bonus Hour! সন্ধ্যা ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত বিকাশ থেকে ১৯৯ টাকা বা বেশি অ্যামাউন্ট অ্যামাউন্ট মোবাইল রিচার্জে ২০% পর্যন্ত ক্যাশব্যাক।



অফারের মেয়াদ 

৪ থেকে ১৯ জুলাই সন্ধ্যা ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত

 

অফারের বিস্তারিত 

  • বিকাশ-এ প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত ১৯৯ টাকা বা বেশি অ্যামাউন্ট রিচার্জ করলেই পাচ্ছেন ২০% পর্যন্ত ক্যাশব্যাক, ১০০ টাকা পর্যন্ত। 
  • নিম্নলিখিত অ্যামাউন্ট রিচার্জের ধাপ অনুযায়ী ক্যাশব্যাক পাবেন।

-১৯৯ টাকা রিচার্জে ৩ টাকা ক্যাশব্যাক।

- ২০০ টাকা থেকে ৪৯৯ টাকা পর্যন্ত রিচার্জে ১০ টাকা ক্যাশব্যাক। 

- ৫০০ টাকা বা বেশি অ্যামাউন্ট রিচার্জে ১০০ টাকা ক্যাশব্যাক। 

  • প্রতিদিন ৪,০০০ জন পাবেন
  • অফারটি যেকোনো বিকাশ গ্রাহক অ্যাপ ও *২৪৭# ডায়াল করে উপভোগ করতে পারবেন। 
  • একজন গ্রাহক প্রতিদিন ১ বার ক্যাশব্যাক পাবেন।

রিচার্জ করুন

শর্তাবলি

  • বিকাশ অ্যাপ ও *247# ডায়াল করে অফারগুলো উপভোগ করা যাবে।
  • সচল একাউন্ট স্ট্যাটাস ও পর্যাপ্ত ব্যালেন্স থাকা সাপেক্ষে যেকোনো বিকাশ গ্রাহক নিজ একাউন্ট থেকে মোবাইল রিচার্জ করে অফারগুলো উপভোগ করতে পারবেন। 
  • ক্যাশব্যাক উপভোগ করতে হলে গ্রাহকের একাউন্ট স্ট্যাটাস ও ইনকামিং লেনদেন অবশ্যই সচল থাকতে হবে। যদি গ্রাহকের একাউন্ট স্ট্যাটাসজনিত সমস্যার কারণে ক্যাশব্যাক বিতরণ ব্যর্থ হয়, তবে গ্রাহক আর ক্যাশব্যাক পাবেন না।
  • গ্রাহকের একাউন্ট স্ট্যাটাসজনিত সমস্যা ছাড়া যদি অন্য কোনো অজানা/অপ্রত্যাশিত কারণে ক্যাশব্যাক বিতরণ ব্যর্থ হয়, সেক্ষেত্রে অফারের মেয়াদ শেষ হওয়ার পর ২ মাসের মধ্যে ৩ বার বিরতিতে ক্যাশব্যাক বিতরণের চেষ্টা করবে বিকাশ। এতে ব্যর্থ হলে আর কোনো চেষ্টা করা হবে না এবং গ্রাহক ক্যাশব্যাক পাওয়ার জন্য আর বিবেচিত হবেন না।
  • ক্যাশব্যাক পেতে হলে অফার চলাকালীন গ্রাহককে তার নিজ বিকাশ একাউন্ট থেকে সফলভাবে মোবাইল রিচার্জ করতে হবে।
  • বিকাশ কোনো পূর্ব ঘোষণা ছাড়াই যেকোনোভাবে অফার গ্রহণের নিয়ম ও শর্তাবলি পরিবর্তন/সংশোধন বা যেকোনো সময় সম্পূর্ণ অফার বাতিল করার অধিকার সংরক্ষণ করে।
  • কোনো নির্দিষ্ট লেনদেন এবং/অথবা গ্রাহকের লেনদেন কার্যক্রম যদি এমন কোনো যুক্তিসংগত সংশয় তৈরি করে যে, গ্রাহক অফার সুবিধার অপব্যবহার করেছেন, সেক্ষেত্রে বিকাশ গ্রাহকের ক্যাশব্যাক সুবিধা বাতিল করার অধিকার সংরক্ষণ করে।

 

সাধারণ জিজ্ঞাসা 

ক্যাশব্যাক বলতে কী বোঝায়?

ক্যাশব্যাক হলো কোনো ক্যাশব্যাক ক্যাম্পেইনে একটি নির্দিষ্ট মোবাইল রিচার্জ করলে আপনি আপনার বিকাশ একাউন্টে একটি নির্দিষ্ট পরিমাণ টাকা ফেরত পেতে পারেন।

 

ক্যাশব্যাকের পরিমাণ কত?

বিকাশ-এ প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত ১৯৯ টাকা বা বেশি অ্যামাউন্ট রিচার্জ করলেই পাচ্ছেন ২০% পর্যন্ত ক্যাশব্যাক। 

 

ক্যাম্পেইনটি কতদিন চলবে?

ক্যাম্পেইনটি চলবে ৪ থেকে ১৯ জুলাই সন্ধ্যা ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত

 

ক্যাশব্যাক কীভাবে পাবেন?

রিচার্জ শেষে নিজ বিকাশ একাউন্টে গ্রাহক ক্যাশব্যাক পেয়ে যাবেন। 

 

ক্যাশব্যাক পেতে গ্রাহককে কোন কোন মাধ্যমে লেনদেন করতে হবে?

বিকাশ অ্যাপ ও *247# ডায়াল করে অফারগুলো উপভোগ করা যাবে।

 

আমি কীভাবে জানবো আমি ক্যাশব্যাকের জন্য যোগ্য কিনা?

যেকোনো বিকাশ গ্রাহক এই ক্যাশব্যাক ক্যাম্পেইনের জন্য যোগ্য।

 

ক্যাশব্যাক পেতে গ্রাহক একাউন্টের স্ট্যাটাস কি সচল থাকতে হবে?

ক্যাশব্যাক পাওয়ার জন্য, একাউন্টের স্ট্যাটাস এবং গ্রাহক একাউন্টের ইনকামিং লেনদেন সক্রিয় থাকতে হবে। গ্রাহক একাউন্ট স্ট্যাটাস সমস্যার কারণে ক্যাশব্যাক বিতরণ সফল না হলে, গ্রাহক এই ক্যাম্পেইনের জন্য ক্যাশব্যাক পাবেন না

 

গ্রাহক কি সফলভাবে পেমেন্ট করলেই ক্যাশব্যাক পাবেন?

হ্যাঁ, গ্রাহকের পেমেন্ট বৈধ হলে, বিকাশ গ্রাহকের লেনদেনের সত্যতা যাচাই করতে পারলে এবং গ্রাহকের একাউন্টের ইনকামিং লেনদেন সচল থাকলে গ্রাহক ক্যাশব্যাক পাবেন। কোনো নির্দিষ্ট লেনদেন এবং/অথবা গ্রাহকের লেনদেন কার্যক্রম যদি এমন কোনো যুক্তিসংগত সংশয় তৈরি করে যে, গ্রাহক অফার সুবিধার অপব্যবহার করেছেন, সেক্ষেত্রে বিকাশ গ্রাহকের ক্যাশব্যাক সুবিধা বাতিল করার অধিকার সংরক্ষণ করে।

উক্ত লেনদেনে টাকা ফেরতের ক্ষেত্রে, গ্রাহকের বিকাশ একাউন্ট থেকে সম্পূর্ণ ক্যাশব্যাকের পরিমাণও ফেরত নেওয়া হবে।

 

আমার মোবাইল রিচার্জ ব্যর্থ হলে এবং আবার রিচার্জ করার পর আমি কোনো ক্যাশব্যাক না পেলে কী হবে?

গ্রাহকের একাউন্টের স্ট্যাটাস ব্যতীত অন্য কোনো কারণে ক্যাশব্যাক বিতরণ সফল না হলে, ক্যাম্পেইন শেষ হওয়ার ২১ দিনের মধ্যে, নির্দিষ্ট বিরতি দিয়ে বিকাশ ৩ (তিন) বার ক্যাশব্যাক বিতরণ করার চেষ্টা করবে। সকল প্রচেষ্টা ব্যর্থ হলে, গ্রাহক এই ক্যাম্পেইনের জন্য ক্যাশব্যাক পাবেন না।

 

আমি অফারটি দেখে লেনদেন করার পরও যদি ক্যাশব্যাক না পাই সেক্ষেত্রে কী হবে?

অফারের শর্তাবলি অনুযায়ী লেনদেনের পরপরই গ্রাহক ক্যাশব্যাক পাবেন। তবে যেকোনো সমস্যায় গ্রাহক 16247-এ ডায়াল করে অথবা বিকাশ গ্রাহক সেবা, বিকাশ গ্রাহক সেবা কেন্দ্র, ফেসবুক পেইজ, ওয়েব চ্যাট (লাইভ চ্যাট সার্ভিস)-এর পাশাপাশি [email protected]এই ঠিকানায় ইমেইলের মাধ্যমে যোগাযোগ করতে পারবেন।

 

সার্ভিসেস
হেল্প