বিকাশ রিচার্জে ডাবল বোনাস
মেয়াদ: ১১ জুলাই ২০২৬ পর্যন্ত
বিকাশ থেকে যেকোনো নাম্বারে রিচার্জে ডাবল বোনাস
রিচার্জে ডাবল বোনাস পেতে চান? বিকাশ-এ চলছে Bonus Hour! রাত ১১টা থেকে সকাল ৮টা পর্যন্ত ৫০১ টাকার বেশি অ্যামাউন্ট কিংবা প্যাক রিচার্জে ১৫ টাকা রিচার্জ কুপন ও অফারের সাথে এক্সট্রা ক্যাশব্যাক।
অফারের মেয়াদ
৩ - ৬ জুলাই ও ৯ - ১১ জুলাই; রাত ১১টা থেকে সকাল ৮টা
অফারের বিস্তারিত
- রাত ১১টা থেকে সকাল ৮টা পর্যন্ত ৫০১ টাকার বেশি অ্যামাউন্ট কিংবা প্যাক রিচার্জে ১৫ টাকা রিচার্জ কুপন পাবেন।
- ন্যূনতম ৩৫ টাকা মোবাইল রিচার্জে কুপনটি উপভোগ করা যাবে।
- এছাড়াও প্যাক রিচার্জে এক্সট্রা ক্যাশব্যাক তো আছেই।
- ৫ দিন পর্যন্ত কুপনের মেয়াদ থাকবে।
- কুপনটি একবার উপভোগ করা যাবে।
- অফারটি যেকোনো বিকাশ গ্রাহক অ্যাপ ও *২৪৭# ডায়াল করে উপভোগ করতে পারবেন।
- একজন গ্রাহক সর্বোচ্চ ১ বার রিচার্জ কুপন পাবেন।
শর্তাবলি
- সচল একাউন্ট স্ট্যাটাস ও পর্যাপ্ত ব্যালেন্স থাকা সাপেক্ষে যেকোনো বিকাশ গ্রাহক নিজ একাউন্ট থেকে মোবাইল রিচার্জ করে অফারগুলো উপভোগ করতে পারবেন।
- রিচার্জ কুপন উপভোগ করতে হলে গ্রাহকের একাউন্ট স্ট্যাটাস ও ইনকামিং লেনদেন অবশ্যই সচল থাকতে হবে। যদি গ্রাহকের একাউন্ট স্ট্যাটাসজনিত সমস্যার কারণে অফারবিতরণ ব্যর্থ হয়, তবে গ্রাহক আর অফার পাবেন না।
- রিচার্জ কুপন পেতে হলে অফার চলাকালীন গ্রাহককে তার নিজ বিকাশ একাউন্ট থেকে সফলভাবে মোবাইল রিচার্জ করতে হবে।
- গ্রাহকের একাউন্ট স্ট্যাটাসজনিত সমস্যা ছাড়া যদি অন্য কোনো অজানা/অপ্রত্যাশিত কারণে রিচার্জ কুপন বিতরণ ব্যর্থ হয়, সেক্ষেত্রে অফারের মেয়াদ শেষ হওয়ার পর ২ মাসের মধ্যে ৩ বার বিরতিতে অফার বিতরণের চেষ্টা করবে বিকাশ। এতে ব্যর্থ হলে আর কোনো চেষ্টা করা হবে না এবং গ্রাহক অফার পাওয়ার জন্য আর বিবেচিত হবেন না।
- বিকাশ কোনো পূর্ব ঘোষণা ছাড়াই যেকোনোভাবে অফার গ্রহণের নিয়ম ও শর্তাবলি পরিবর্তন/সংশোধন বা যেকোনো সময় সম্পূর্ণ অফার বাতিল করার অধিকার সংরক্ষণ করে।
- গ্রাহক যদি এই অফারের জন্য যোগ্য হন, তাহলে তিনি বিকাশ অ্যাপের ‘কুপন’ সেকশনে কুপনটি খুঁজে পাবেন।
- এই ক্যাম্পেইন সম্পর্কিত যেকোনো ধরনের দাবি ক্যাম্পেইন শেষ হওয়ার তারিখ থেকে ৫ দিনের মধ্যে কাস্টমার চ্যানেলের মাধ্যমে জানাতে হবে। বিকাশ টিম ক্যাম্পেইনের জন্য গ্রাহকের যোগ্যতা যাচাই করবে এবং প্রয়োজন হলে ম্যানুয়ালি কুপন প্রদান করবে।
সাধারণ জিজ্ঞাসা
- কুপন কী?
- কুপন হলো একটি ভাউচার যার মাধ্যমে একজন ব্যক্তি একটি নির্দিষ্ট পণ্য/সার্ভিস থেকে নির্দিষ্ট অর্থ ছাড় পেতে পারেন। - অফারটি কতদিন চলবে?
- ৩ - ৬ জুলাই ও ৯ - ১১ জুলাই; রাত ১১টা থেকে সকাল ৮টা পর্যন্ত চলবে। - কুপনের পরিমাণ কত?
- রাত ১১টা থেকে সকাল ৮টা পর্যন্ত ৫০১ টাকার বেশি অ্যামাউন্ট কিংবা প্যাক রিচার্জে ১৫ টাকা রিচার্জ কুপন পাবেন। - আমি অফার চলাকালে কত বার কুপন উপভোগ করতে পারি?
- একজন গ্রাহক সর্বোচ্চ ১ বার রিচার্জ কুপন পাবেন। - আমি কীভাবে কুপনটি উপভোগ করতে পারি?
- ন্যূনতম ৩৫ টাকা মোবাইল রিচার্জে কুপনটি উপভোগ করা যাবে। - আমি কি যেকোনো অ্যামাউন্ট মোবাইল রিচার্জ করে কুপনটি ব্যবহার করতে পারি?
- রাত ১১টা থেকে সকাল ৮টা পর্যন্ত ৫০১ টাকার বেশি অ্যামাউন্ট কিংবা প্যাক রিচার্জে রিচার্জ কুপন পাবেন। - কুপনটি পাওয়ার পর কত দিন পর্যন্ত ব্যবহারের মেয়াদ থাকবে?
- ৫ দিন পর্যন্ত কুপনের মেয়াদ থাকবে। - আমি কি একটি মোবাইল রিচার্জে কুপনের কিছু শতাংশ ব্যবহার করে বাকি অংশ অন্য মোবাইল রিচার্জে ব্যবহার করতে পারি?
- না, গ্রাহককে কুপনের অ্যামাউন্ট একবার মোবাইল রিচার্জেই পুরোপুরি ব্যবহার করতে হবে এবং একাধিক রিচার্জে ভাগ করে ব্যবহার করা যাবেনা।