মেট্রোরেল কার্ড রিচার্জে অফার
মেয়াদ: ৩০ জুন ২০২৬ পর্যন্ত
বিকাশ অ্যাপ থেকে যেভাবে মেট্রোরেল কার্ড রিচার্জ করবেন:

লাইনে না দাঁড়িয়ে মেট্রোরেল কার্ড রিচার্জ করুন বিকাশ-এ
এখন মেট্রোরেল কার্ড রিচার্জের জন্য লাইনে দাঁড়িয়ে আর হবে না লেট! বিকাশ থেকেই মেট্রোরেল কার্ড রিচার্জ করুন যখনই প্রয়োজন! আর বিকাশ অ্যাপের সাজেশন সেকশন থেকে মেট্রোরেল ওয়েবসাইটে( https://rapidpass.com.bd/ ) গিয়ে বিকাশ পেমেন্টে রিচার্জ করলেই পাচ্ছেন ১০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক!
অফারের মেয়াদ
৩০ জুন ২০২৬ পর্যন্ত
অফারের বিস্তারিত
- বিকাশ অ্যাপের সাজেশন সেকশন থেকে মেট্রোরেল ওয়েবসাইটে( https://rapidpass.com.bd/ ) গিয়ে বিকাশ পেমেন্টে রিচার্জ করলেই পাচ্ছেন ১০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক!
- গ্রাহক ৫% করে ৫০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক পাবেন।
-
দিনে ১ বার অফার চলাকালীন ২ বার ক্যাশব্যাক পাবেন।
সার্ভিসের বিস্তারিত
- বিকাশ অ্যাপ থেকে প্রতিবার রিচার্জের ক্ষেত্রে ০.৮৩% চার্জ প্রযোজ্য হবে।
- কার্ড অ্যাক্টিভেশনের ক্ষেত্রে অনলাইনে পেমেন্ট করার পর রিচার্জ করা অ্যামাউন্ট ‘অপেক্ষমান/Pending’ অবস্থায় থাকবে, যতক্ষণ না কোনো মেট্রো স্টেশনের AVM মেশিনে গিয়ে অ্যাক্টিভ করা হয়।
- অপেক্ষমান রিচার্জ অ্যামাউন্টের মেয়াদ ৩ মাস পর্যন্ত থাকবে।
- অটো-রিফান্ড-এর ক্ষেত্রে ৩ মাসের মধ্যে যদি কার্ড AVM মেশিনে টাচ না করা হয়, তবে রিচার্জকৃত টাকাটি যাত্রীর মূল পেমেন্ট একাউন্টে স্বয়ংক্রিয়ভাবে ফেরত দেওয়া হবে। তবে এতে ৫% সার্ভিস চার্জ কেটে নেওয়া হবে।
- ম্যানুয়াল রিফান্ড-এর ক্ষেত্রে যাত্রীরা রিচার্জ করার ৭ দিনের মধ্যে রিফান্ডের অনুরোধ করতে পারবেন। এক্ষেত্রেও ৫% ফি প্রযোজ্য হবে।
সাধারণ জিজ্ঞাসা
১। অফারটি কতদিন চলবে?
- অফারটি ৩০ জুন ২০২৬ পর্যন্ত চলবে।
২। অফারটি কী?
- বিকাশ অ্যাপের সাজেশন সেকশন থেকে মেট্রোরেল-এ গিয়ে বিকাশ পেমেন্টে রিচার্জ করলেই পাচ্ছেন ১০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক!
৩। অফারের ক্ষেত্রে কোনো লিমিট প্রযোজ্য?
- গ্রাহক ৫% করে ৫০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক পাবেন, দিনে ১ বার অফার চলাকালীন ২ বার ক্যাশব্যাক পাবেন।
৪। বিকাশ থেকে মেট্রোরেল কার্ড রিচার্জের ক্ষেত্রে কোনো চার্জ আছে কী?
- বিকাশ অ্যাপ থেকে প্রতিবার রিচার্জের ক্ষেত্রে ০.৮৩% চার্জ প্রযোজ্য হবে।
৫। বিকাশ থেকে রিচার্জ করলেই কি কার্ড অ্যাক্টিভ হয়ে যাবে?
- না, কার্ড অ্যাক্টিভেশনের ক্ষেত্রে অনলাইনে পেমেন্ট করার পর রিচার্জ করা অ্যামাউন্ট ‘অপেক্ষমান’ অবস্থায় থাকবে, যতক্ষণ না কোনো মেট্রো স্টেশনের AVM মেশিনে গিয়ে অ্যাক্টিভ করা হয়। অনেক সময় সিস্টেম সাময়িকভাবে “Payment Successful, Preparing for Recharge” দেখাতে পারে। এটি স্বাভাবিক। এক্ষেত্রে প্রায় ৫ মিনিট অপেক্ষা করুন এবং পেজ রিফ্রেশ করুন। স্ট্যাটাস স্বয়ংক্রিয়ভাবে “Payment Successful” এ আপডেট হয়ে যাবে।
৬। অপেক্ষমান রিচার্জ থাকা অবস্থায় গ্রাহক কি নতুন করে রিচার্জ করতে পারবেন?
- না, নতুন রিচার্জ করার আগে অপেক্ষমান রিচার্জ AVM মেশিনে গিয়ে সম্পন্ন করতে হবে।
৭। একজন গ্রাহক সর্বোচ্চ কত টাকা রিচার্জ করতে পারবেন?
- একজন গ্রাহক ন্যূনতম ১০০ টাকা থেকে সর্বোচ্চ ৫,০০০ টাকা পর্যন্ত অ্যামাউন্ট বিকাশ অ্যাপ থেকে রিচার্জ করতে পারবেন।
৯। গ্রাহক AVM মেশিনে গিয়ে কীভাবে রিচার্জ সম্পন্ন করবেন?
- রিচার্জ সম্পন্ন করতে প্রথমে মেট্রো স্টেশনে গিয়ে AVM মেশিনে গ্রাহককে তার মেট্রোরেল কার্ড, রিডারে ট্যাপ করতে হবে। যতক্ষণ না প্রসেস সম্পন্ন হচ্ছে, ট্যাপ করে ধরে রাখতে হবে। কিছুক্ষণ পর স্ক্রিনে কনফার্মেশন এসএমএস দেখা যাবে। গ্রাহক যদি পুনরায় কার্ডটি মেশিনে ট্যাপ করেন, সেক্ষেত্রে ম্যাসেজ দেখা যাবে-’There are no pending recharge in the server’.
১০। রিফান্ডের ক্ষেত্রে কতদিন সময় লাগবে?
- রিফান্ড প্রসেসিং সময় গ্রাহকের ব্যবহৃত পেমেন্ট গেটওয়ের ওপর নির্ভর করবে। গ্রাহকের একাউন্টে রিফান্ড পেতে সাধারণত ১০ থেকে ১৫ কার্যদিবস সময় লাগতে পারে।
১১। গ্রাহকের যেকোনো জিজ্ঞাসায় কীভাবে যোগাযোগ করবেন?
- যেকোনো প্রয়োজনে গ্রাহক ০৯৬৪৪০০০১১১ নাম্বারে যোগাযোগ করতে পারবেন।