এনজিও’র কিস্তি দিলেই অফার

মেয়াদ: ৩০ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত

এনজিও’র কিস্তি দিলেই অফার
এনজিও’র কিস্তি বিকাশ-এ জমা দিলেই অফার

বিকাশ অ্যাপে সর্বনিম্ন ৳৩০ এনজিও’র কিস্তি দিলেই পাবেন ১% ক্যাশব্যাক, ৳৩০ পর্যন্ত। অফার চলাকালীন একবার!

অফারটি উপভোগ করতে এখনই আপনার এনজিও’র কিস্তি বিকাশ করুন। সাথে পেয়ে যান এনজিও থেকে ডিজিটাল রিসিট। অফারটি উপভোগ করা যাবে অফার চলাকালীন সময়ে একবার।

 

অফারের মেয়াদ 

২০ মে ২০২৬ থেকে ৩০ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত

 

শর্তাবলি:

১. সক্রিয় বিকাশ একাউন্ট এবং পর্যাপ্ত ব্যালেন্স থাকা গ্রাহকরা তাদের বিকাশ একাউন্ট থেকে পেমেন্ট করে অফারটি উপভোগ করতে পারবেন।

২. কোনো অজানা/অনাকাঙ্ক্ষিত কারণে (গ্রাহকের একাউন্ট স্ট্যাটাসজনিত সমস্যা ছাড়া) যোগ্য গ্রাহক অফার উপভোগ করতে ব্যর্থ হলে, ক্যাম্পেইন শেষ হওয়ার পর ২ মাসের মধ্যে ৩টি ধাপে বিকাশ ম্যানুয়ালি অফার প্রদান করবে। সবগুলো প্রচেষ্টা ব্যর্থ হলে পরবর্তীতে আর কোনো প্রচেষ্টা করা হবে না এবং গ্রাহক আর এই ক্যাম্পেইনের অফারের জন্য যোগ্য থাকবেন না।

৩. বিকাশ যেকোনো সময় পূর্ব ঘোষণা ছাড়াই ক্যাম্পেইনের শর্তাবলি, মার্চেন্ট/আউটলেট অংশগ্রহণ পরিবর্তন বা সংশোধন করার কিংবা পুরো ক্যাম্পেইন বাতিল করার অধিকার সংরক্ষণ করে।

৪. কোনো নির্দিষ্ট ট্রানজেকশন বা গ্রাহকের লেনদেনের আচরণ থেকে যদি যৌক্তিকভাবে মনে হয় যে ক্যাম্পেইনের সুবিধার অপব্যবহার করা হয়েছে, তাহলে বিকাশ অফার বাতিল করার অধিকার সংরক্ষণ করে।

৫. পণ্যের প্রাপ্যতা বা ডেলিভারি নিশ্চিত করতে মার্চেন্ট ব্যর্থ হলে তার জন্য বিকাশ দায়ী থাকবে না, কারণ বিকাশ শুধুমাত্র গ্রাহককে পেমেন্ট সেবা প্রদান করে। পণ্য ডেলিভারি না হওয়ার কারণে মার্চেন্ট থেকে গ্রাহককে কোনো রিফান্ড প্রদান করা হলেও, সংশ্লিষ্ট ট্রানজেকশন বাতিল বলে গণ্য হবে না। ফলে ওই ট্রানজেকশনের জন্য ক্যাম্পেইন চলাকালীন অফারের যোগ্যতা পুনর্বহাল করতে বিকাশ বাধ্য থাকবে না। সংশ্লিষ্ট ট্রানজেকশনের অফার ব্যবহৃত হয়েছে বলে গণ্য হবে।

৬. বিল পেমেন্ট রিফান্ড-সংক্রান্ত কোনো ট্রানজেকশন সম্পূর্ণ বা আংশিকভাবে রিভার্স হলে, প্রাপ্ত সম্পূর্ণ ক্যাশব্যাক ফেরত নেওয়া হবে।

৭. ক্যাম্পেইন চলাকালীন অফার রিভার্স হলে এবং গ্রাহক একই ট্রানজেকশন পুনরায় ক্যাম্পেইন সময়ের মধ্যে সম্পন্ন করলে, ক্যাম্পেইন শেষ হওয়ার ১ দিনের মধ্যে অফার প্রদান করা হবে।

 

সাধারণ জিজ্ঞাসা

১. ক্যাম্পেইন অফারের সময়সীমা কতদিন?
* ২০ মে ২০২৬ রাত ১২:০০:০০ থেকে ৩০ সেপ্টেম্বর ২০২৬ রাত ১১:৫৯:৫৯ পর্যন্ত উপভোগ করা যাবে।

২. ক্যাশব্যাক অফার কী?
* নির্বাচিত এনজিও’র কিস্তি বিকাশ করলেই গ্রাহক ৳৩০ পর্যন্ত ক্যাশব্যাক পাবেন।

৩. ক্যাম্পেইনে কোনো লিমিট আছে কি?
• হ্যাঁ। অফার চলাকালীন সময়ে ক্যাশব্যাক পাবেন একবার।

৪. যেকোনো পেমেন্ট অ্যামাউন্টে কি ক্যাশব্যাক পাওয়া যাবে?
• না। বিকাশ অ্যাপে সর্বনিম্ন ৳৩০ এনজিও’র কিস্তি দিলে অফারটি পাবেন।

৫. ক্যাশব্যাক পেতে কি একাউন্ট ‘Active Status’-এ থাকতে হবে?
• ক্যাশব্যাক পেতে গ্রাহকের একাউন্ট স্ট্যাটাস এবং ইনকামিং ট্রানজেকশন সক্রিয় থাকতে হবে। গ্রাহকের একাউন্ট স্ট্যাটাসজনিত কারণে ক্যাশব্যাক প্রদান ব্যর্থ হলে, গ্রাহক ক্যাম্পেইনের ক্যাশব্যাক পাবেন না।

৬. পেমেন্ট সফল হলেই কি ক্যাশব্যাক পাওয়া যাবে?
• গ্রাহকের পেমেন্ট বৈধ হলে, বিকাশ ট্রানজেকশনটি গ্রহণযোগ্য হিসেবে শনাক্ত করলে এবং গ্রাহকের একাউন্টের ইনকামিং ট্রানজেকশন সক্রিয় থাকলে গ্রাহক ক্যাশব্যাক পাবেন। তবে কোনো নির্দিষ্ট ট্রানজেকশন বা গ্রাহকের লেনদেনের আচরণ থেকে যদি যৌক্তিকভাবে মনে হয় যে ক্যাম্পেইনের সুবিধার অপব্যবহার করা হয়েছে, তাহলে বিকাশ ক্যাশব্যাক প্রদান বাতিল করার অধিকার সংরক্ষণ করে।

৭. ক্যাশব্যাক পেতে দেরি হওয়ার সম্ভাবনা আছে কি? থাকলে কী করতে হবে?
• যোগ্যতা অনুযায়ী গ্রাহকরা সাধারণত তাৎক্ষণিকভাবে ক্যাশব্যাক পেয়ে যাবেন। তবে অজানা/অনাকাঙ্ক্ষিত কারণে ক্যাশব্যাক প্রদান বিলম্বিত হতে পারে। সেক্ষেত্রে গ্রাহক ১৬২৪৭ নম্বরে কল করতে পারেন অথবা বিকাশ সেন্টার, বিকাশ কেয়ার, ফেসবুক পেজ, Web Chat (Live Chat Service)-এ যোগাযোগ করতে পারেন কিংবা [email protected]এ ই-মেইল করে বিস্তারিত জানতে পারবেন।

সার্ভিসেস
হেল্প