অ্যাড ছাড়াই গান শুনুন
মেয়াদ: ৩০ জুন ২০২৬ পর্যন্ত
বিকাশ পেমেন্টে চলে এসেছে Spotify প্রিমিয়াম সাবস্ক্রিপশন!
কিছু গান আমাদের নিয়ে যায় অন্য দুনিয়ায়, আর এর মাঝে বিজ্ঞাপন বিরতি কারও কি ভালো লাগে? তাই বিকাশ পেমেন্টেই এখন নিতে পারবেন Spotify প্রিমিয়াম! নিজের পছন্দের প্ল্যান বেছে নিয়ে কোনো ক্রেডিট কার্ডের ঝামেলা ছাড়াই উপভোগ করুন আনলিমিটেড অ্যাড-ফ্রি মিউজিক।
Spotify প্রিমিয়াম সাবস্ক্রিপশন নিতে: https://www.spotify.com/bd-en/premium/
সার্ভিসের বিস্তারিত
এখন ক্রেডিট কার্ড ছাড়াই সরাসরি বিকাশ পেমেন্টে কেনা যাবে Spotify প্রিমিয়াম।
প্যাকেজ ও মূল্য তালিকা (ভ্যাট ও ট্যাক্স প্রযোজ্য)
পছন্দমতো 'ওয়ান-টাইম' অথবা 'অটো-রিনিউয়াল' সাবস্ক্রিপশন বেছে নিন:
|
প্যাকেজ |
সাবস্ক্রিপশন (অটো-পে) |
|
Individual |
২১৯ টাকা (২ মাস) |
|
Student |
১০৯ টাকা (২ মাস) |
|
Duo |
৩২৯ টাকা থেকে শুরু (প্যাক অনুযায়ী) |
|
Family |
৩৭৯ টাকা (প্রতি মাসে) |
প্ল্যাটফর্ম গাইড: কোন ডিভাইসে কীভাবে পেমেন্ট করবেন?
ডিভাইস অনুযায়ী পেমেন্ট করার পদ্ধতি ভিন্ন হতে পারে। সঠিকভাবে পেমেন্ট করতে নিচের গাইডটি অনুসরণ করুন:
অ্যান্ড্রয়েড (Android): সরাসরি Spotify অ্যাপ থেকেই বিকাশ পেমেন্ট করা যাবে।
আইফোন (iOS): অ্যাপল-এর পলিসির কারণে আইফোন অ্যাপের ভেতর বিকাশ সাপোর্ট করবে না।
* ব্রাউজার দিয়ে https://www.spotify.com/bd-en/premium/-এ গিয়ে পেমেন্ট করতে হবে। পেমেন্ট সম্পন্ন হলে অ্যাপে প্রিমিয়াম ফিচারগুলো অটোমেটিক চালু হয়ে যাবে।
দেখে নিন যেভাবে বিকাশ পেমেন্ট করে Spotify প্রিমিয়াম সাবস্ক্রিপশন নিতে পারবেন
সাধারণ জিজ্ঞাসা
১. বিকাশ ব্যবহার করে Spotify-এ গ্রাহকরা কী কী সেবা পাবেন?
- গ্রাহকরা পেমেন্ট মেথড হিসেবে বিকাশ পেমেন্ট ব্যবহার করে নির্দিষ্ট Spotify প্রিমিয়াম সাবস্ক্রিপশন প্যাকেজ সরাসরি নিতে পারবেন।
২. ফ্রি বা ট্রায়াল প্যাকেজের জন্য কি বিকাশ থেকে চার্জ কাটা হবে?
- না। যদি কোনো প্যাকেজে প্রথম মাস ফ্রি বা প্রোমোশনাল ফ্রি অ্যাক্সেস থাকে, তবে ওই সময়কালে বিকাশ থেকে কোনো চার্জ কাটা হবে না।
৩. সাবস্ক্রিপশন প্যাকেজের ক্ষেত্রে কখন বিকাশ থেকে চার্জ কাটা হবে?
- ফ্রি বা ট্রায়াল পিরিয়ড শেষ হওয়ার পরই বিকাশ থেকে চার্জ কাটা হবে। চার্জের পরিমাণ এবং বিলিং সাইকেল গ্রাহকের নির্বাচন করা প্যাকেজের শর্ত অনুযায়ী প্রযোজ্য হবে।
৪. বর্তমান প্যাকেজের মেয়াদ শেষ হওয়ার আগে কি গ্রাহক প্যাকেজ পরিবর্তন করতে পারবেন?
- হ্যাঁ। গ্রাহক চাইলে বর্তমান প্যাকেজের মেয়াদ শেষ হওয়ার আগেই নতুন প্যাকেজ নির্বাচন করতে পারবেন। অধিকাংশ ক্ষেত্রে বর্তমান প্যাকেজের মেয়াদ শেষ হওয়ার পর নতুন প্যাকেজটি কার্যকর হবে।
৫. সাবস্ক্রিপশন প্যাকেজের ক্ষেত্রে কি অটো-ডেবিট প্রযোজ্য?
- হ্যাঁ। সাবস্ক্রিপশন ভিত্তিক প্যাকেজগুলো ডিরেক্ট চার্জ মডেল অনুসরণ করে, যেখানে গ্রাহকের পূর্ব সম্মতির ভিত্তিতে Spotify-এর বিলিং সাইকেল অনুযায়ী স্বয়ংক্রিয়ভাবে বিকাশ থেকে চার্জ কাটা হবে।
৬. গ্রাহকরা ট্রানজ্যাকশনটি কীভাবে দেখতে পাবেন?
- বিকাশ অ্যাপ স্টেটমেন্টে: Spotify প্রিমিয়াম সাবস্ক্রিপশন
- এসএমএস: SOFT TECH INNOVATION LTD
- পেমেন্ট গেটওয়ে ডিসপ্লে: Spotify Premium (Spotify লোগোসহ)
৭. এই সেবা কি চালু হওয়ার দিন থেকেই সকল বিকাশ ব্যবহারকারীরা উপভোগ করতে পারবেন?
- না। সেবাটি ধাপে ধাপে চালু করা হবে ৫%, ২০%, ৫০% ও ১০০% ব্যবহারকারীর জন্য।
৮. চালু হওয়ার সময় বিকাশ অ্যাভেইলেবিলিটি ও ইউজার এলিজিবিলিটি কারা নির্ধারণ করবে? Spotify নিম্নোক্ত বিষয়গুলো নির্ধারণ করবে
- ব্যবহারকারী সেগমেন্টেশন
- এলিজিবিলিটি ক্রাইটেরিয়া
- রোল-আউটের অগ্রাধিকার
৯. কোন কোন প্ল্যাটফর্মে বিকাশ সাবস্ক্রিপশন জার্নি সাপোর্ট করবে?
- Android: সম্পূর্ণ সাপোর্টেড
iOS: প্ল্যাটফর্ম সংক্রান্ত সীমাবদ্ধতার কারণে অ্যাপের ভেতর সরাসরি পেমেন্ট সীমিত।