৳১ বিকাশ পেমেন্টে অফার

মেয়াদ: ১৫ আগস্ট ২০২৬ পর্যন্ত

৳১ বিকাশ পেমেন্টে অফার
UIU-এর নির্দিষ্ট মার্চেন্টে ৳১ বিকাশ পেমেন্ট করলেই পাবেন ৳১ ক্যাশব্যাক ও ৳২৫ ডিসকাউন্ট কুপন, অফার চলাকালীন একবার

UIU ক্যাফেটেরিয়ায় বিকাশ পেমেন্ট করলেই অফার 

UIU-এর নির্দিষ্ট মার্চেন্টে ৳১ বিকাশ পেমেন্ট করলেই পাবেন ৳১ ক্যাশব্যাক ও ৳২৫ ডিসকাউন্ট কুপন, অফার চলাকালীন একবার। কুপন উপভোগ করা যাবে UIU ক্যাফেটেরিয়া Well Food, Toua's Kitchen ও CP মার্চেন্টে সর্বনিম্ন ৳৫০ পেমেন্টে। কুপনের মেয়াদ ৩১ আগস্ট ২০২৬ পর্যন্ত  

 

অফারের মেয়াদ 

১৫ আগস্ট ২০২৬ পর্যন্ত

শর্তাবলি:

১। সক্রিয় একাউন্ট স্ট্যাটাস ও পর্যাপ্ত ব্যালেন্স থাকা বিকাশ গ্রাহকরা নিজ নিজ বিকাশ একাউন্ট থেকে পেমেন্ট করে এই অফারটি উপভোগ করতে পারবেন। তবে গ্রাহকের একাউন্ট অবশ্যই Trust Level-2 অথবা Trust Level-3 হতে হবে।

২। ক্যাশব্যাক পেতে গ্রাহকের একাউন্ট স্ট্যাটাস এবং একাউন্টে ইনকামিং ট্রানজেকশন সক্রিয় থাকতে হবে। গ্রাহকের একাউন্ট স্ট্যাটাসজনিত কারণে ক্যাশব্যাক প্রদান ব্যর্থ হলে, গ্রাহক এই ক্যাম্পেইনের ক্যাশব্যাক পাবেন না।

৩। গ্রাহকের একাউন্ট স্ট্যাটাসজনিত সমস্যা ছাড়া অন্য কোনো অজানা বা অনাকাঙ্ক্ষিত কারণে ক্যাশব্যাক প্রদান ব্যর্থ হলে, ক্যাম্পেইন শেষ হওয়ার পরবর্তী ২ মাসের মধ্যে তিনটি ভিন্ন সময়ে বিকাশ ম্যানুয়ালি ক্যাশব্যাক দেওয়ার চেষ্টা করবে। সবগুলো চেষ্টা ব্যর্থ হলে আর কোনো চেষ্টা করা হবে না এবং গ্রাহক এই ক্যাম্পেইনের ক্যাশব্যাক পাওয়ার অধিকার হারাবেন।

৪। ক্যাম্পেইন চলাকালীন গ্রাহকের নিজস্ব বিকাশ একাউন্ট থেকে নির্বাচিত মার্চেন্টদের কাছে সফলভাবে সম্পন্ন করা পেমেন্টের জন্য গ্রাহক তাৎক্ষণিক ক্যাশব্যাক পাওয়ার অধিকারী হবেন।

৫। বিকাশ কোনো পূর্ব নোটিশ ছাড়াই যেকোনো সময় ক্যাম্পেইনের শর্তাবলি, মার্চেন্ট/আউটলেটের অংশগ্রহণের বিষয় পরিবর্তন বা সংশোধন করতে অথবা সম্পূর্ণ ক্যাম্পেইন বাতিল করার অধিকার সংরক্ষণ করে।

৬। কোনো নির্দিষ্ট লেনদেন এবং/অথবা গ্রাহকের লেনদেনের ধরন থেকে ক্যাম্পেইনের সুবিধার অপব্যবহারের যৌক্তিক সন্দেহ তৈরি হলে, বিকাশ সেই লেনদেনের ক্যাশব্যাক প্রদান বাতিল করার অধিকার সংরক্ষণ করে।

৭। মার্চেন্ট পণ্য সরবরাহ বা পণ্যের প্রাপ্যতা নিশ্চিত করতে ব্যর্থ হলে এর জন্য বিকাশ দায়ী থাকবে না, কারণ বিকাশ শুধুমাত্র গ্রাহককে পেমেন্ট সেবা প্রদান করছে। মার্চেন্ট পণ্য সরবরাহ না করায় গ্রাহককে কোনো অর্থ ফেরত দিলেও সংশ্লিষ্ট লেনদেনটি বাতিল বলে গণ্য হবে না। ফলে ওই লেনদেনটি ক্যাম্পেইন চলাকালীন গ্রাহকের ক্যাশব্যাক পাওয়ার নির্ধারিত সীমার মধ্যে গণনা করা হবে এবং ওই লেনদেনের জন্য ক্যাশব্যাক অফারটি গ্রহণ করা হয়েছে বলে বিবেচিত হবে।

৮। গ্রাহক ভুল পেমেন্ট করলে, গ্রাহকের দাবি ও যাচাইয়ের ভিত্তিতে ক্যাম্পেইন শেষ হওয়ার পর বিকাশ বিষয়টি সমাধানের উদ্যোগ নেবে।

৯। গ্রাহক মার্চেন্টের ওয়েবসাইট/অ্যাপে ভুল পেমেন্ট করলে, সংশ্লিষ্ট মার্চেন্টের সঙ্গে যোগাযোগ করার জন্য গ্রাহককে অনুরোধ করা হচ্ছে।

 

সাধারণ জিজ্ঞাসা

১। এই ক্যাম্পেইন অফারটি কতদিন চলবে?

  • অফারটি ৭ আগস্ট ২০২৬, রাত ১২:০০:০০টা থেকে ১৫ আগস্ট ২০২৬, রাত ১১:৫৯:৫৯টা পর্যন্ত চলবে।

২। এই ক্যাম্পেইন অফারে কী ইনসেনটিভ পাওয়া যাবে?

  • ১ টাকা বিকাশ পেমেন্ট করলেই গ্রাহক পাবেন ১ টাকা ক্যাশব্যাক এবং ২৫ টাকা ডিসকাউন্ট কুপন।

৩। যেকোনো পরিমাণ পেমেন্ট করলেই কি এই অফার পাওয়া যাবে?

  • না। শুধু ১ টাকা বিকাশ পেমেন্ট করলেই এই অফার পাওয়া যাবে।

৪। দিনে কতবার এই অফারটি পাওয়া যাবে?

  • দিনে একবার। একবার পেমেন্ট করে ১ টাকা ক্যাশব্যাক ও ২৫ টাকা ডিসকাউন্ট কুপন পাওয়া যাবে।

৫। ক্যাম্পেইন চলাকালীন কতবার এই অফারটি পাওয়া যাবে?

  • পুরো ক্যাম্পেইন সময়ে একবারই এই অফারটি পাওয়া যাবে। একবার ১ টাকা ক্যাশব্যাক ও ২৫ টাকা ডিসকাউন্ট কুপন পাওয়া যাবে।

৬। কোন কোন মাধ্যমে পেমেন্ট করলে এই অফার পাওয়া যাবে?

  • USSD, অ্যাপ, QR, BQR, DQR, Visa Pass Through, NFC, BNPL এবং Pay Bill-এর মাধ্যমে পেমেন্ট করলে এই অফার পাওয়া যাবে।

৭। ডিসকাউন্ট কুপন পেতে কি আমার অ্যাকাউন্ট ‘Active Status’-এ থাকতে হবে?

  • হ্যাঁ। ডিসকাউন্ট কুপন পেতে গ্রাহকের অ্যাকাউন্ট স্ট্যাটাস এবং অ্যাকাউন্টে ইনকামিং ট্রানজেকশন সক্রিয় থাকতে হবে। অ্যাকাউন্ট স্ট্যাটাসের কারণে ডিসকাউন্ট পাওয়া না গেলে, ক্যাম্পেইন চলাকালীন আর কোনো ডিসকাউন্ট পাওয়া যাবে না।

৮। অফারটি পেতে কি কোনো সমস্যা হতে পারে? হলে কী করব?

  • সঠিকভাবে বৈধ প্রোমো কোড যোগ করে বা নির্ধারিত পেমেন্ট করলে সাধারণত অফারটি পাওয়া যাবে। তবে প্রোমো কোড, কুপন ডিসকাউন্ট বা ক্যাশব্যাক পেতে কোনো সমস্যা হলে বিস্তারিত জানতে ১৬২৪৭-এ কল করতে পারেন। এছাড়াও বিকাশ সেন্টার, বিকাশ কেয়ার, ফেসবুক পেজ, ওয়েব চ্যাট (Live Chat Service)-এর মাধ্যমে যোগাযোগ করতে পারেন অথবা [email protected]এ ই-মেইল করতে পারেন।
সার্ভিসেস
হেল্প