অন্যান্য জিজ্ঞাসা সমূহ
মৃত ব্যক্তির একাউন্ট নিষ্পত্তি
কপি হয়েছে
মৃত ব্যক্তির একাউন্টের টাকা ট্রান্সফার করতে মৃত ব্যক্তি ও নমিনির বিকাশ একাউন্ট নাম্বার এবং মৃত ব্যক্তির ফটো আইডি নাম্বার উল্লেখ করে বিকাশ বরাবর একটি আবেদনপত্র, মৃত ব্যক্তির মৃত্যু সনদপত্র, নমিনির ফটো আইডির ফটোকপিসহ (পুর্বে নমিনি না থাকলে আদালত থেকে প্রাপ্ত উত্তরাধিকার সনদপত্রসহ) আপনার নিকটস্থ বিকাশ গ্রাহক সেবায় যোগাযোগ করুন।
সাধারণত, আবেদনের ১০ কার্যদিবসের মধ্যে টাকা সফলভাবে নমিনির বিকাশ একাউন্টে ট্রান্সফার হয়ে যাবে। টাকা ট্রান্সফার হওয়ার পরবর্তী ২ কার্যদিবসের মধ্যে মৃত ব্যক্তির বিকাশ একাউন্টটি স্থায়ীভাবে বন্ধ করে দেয়া হবে।
স্টুডেন্ট একাউন্টের ক্ষেত্রে:
মৃত ব্যক্তির স্টুডেন্ট একাউন্টের টাকা ট্রান্সফার করতে মৃত ব্যক্তির মৃত্যু সনদপত্রের মূলকপি, একাউন্ট রেজিস্ট্রেশনে ব্যবহৃত জন্ম সনদের মূলকপি এবং বিকাশ একাউন্ট রেজিস্ট্রেশন করার সময় যেই অভিভাবকের বিকাশ একাউন্ট ব্যবহার করা হয়েছিল তাকে জাতীয় পরিচয়পত্রের মূলকপিসহ নিকটস্থ গ্রাহক সেবায় যোগাযোগ করতে হবে।
সম্পূরক বিষয়বস্তু
সেবা দিতে সবসময় প্রস্তুত
বিকাশ গ্রাহক সেবা প্রতিনিধি লাইভ চ্যাট, ১৬২৪৭ নাম্বারে ২৪/৭ সক্রিয়। এছাড়াও e-Appointment নিন অথবা [email protected] এ ইমেইল করুন।