অন্যান্য জিজ্ঞাসা সমূহ
সাবস্ক্রিপশন বাতিল
কপি হয়েছে
আপনি বিকাশ অ্যাপ থেকে নিচের ধাপগুলো অনুসরণ করে আপনার যেকোনো সাবস্ক্রিপশন বাতিল করতে পারবেন।
১) বিকাশ অ্যাপের পেমেন্ট অপশনে 'সাবস্ক্রিপশন' অথবা 'অন্যান্য সেবাসমূহ' সেকশনে গিয়ে 'সাবস্ক্রিপশন' বা হোমপেইজের উপরে সার্চ অপশনে 'সাবস্ক্রিপশন' লিখে অথবা 'আমার বিকাশ' সেকশনে গিয়ে নিচে 'সাবস্ক্রিপশন' ফিচারটি সিলেক্ট করুন।
২) বাতিল করতে চান এমন সাবস্ক্রিপশন খুঁজে “ম্যানেজ”-এ ট্যাপ করুন।
৩) এরপর “সাবস্ক্রিপশন বাতিল” সিলেক্ট করে বিকাশ একাউন্টের পিন দিলেই সাবস্ক্রিপশন বাতিল হয়ে যাবে।
এছাড়া আপনি চাইলে বিকাশ গ্রাহক সেবা প্রতিনিধির সহায়তায়ও সাবস্ক্রিপশন বাতিল করতে পারবেন।
সম্পূরক বিষয়বস্তু
সেবা দিতে সবসময় প্রস্তুত
বিকাশ গ্রাহক সেবা প্রতিনিধি লাইভ চ্যাট, ১৬২৪৭ নাম্বারে ২৪/৭ সক্রিয়। এছাড়াও e-Appointment নিন অথবা [email protected] এ ইমেইল করুন।