অন্যান্য জিজ্ঞাসা সমূহ
লিংকড অ্যাপস এবং এর সুবিধা
কপি হয়েছে
লিংকড অ্যাপ একটি মার্চেন্ট প্লাটফর্ম (যেমন ফুডপান্ডা, উবার, গ্রামীণফোন ইত্যাদি) যেখানে কোনো পিন বা ওটিপি ছাড়াই সরাসরি বিকাশ-এর মাধ্যমে পেমেন্ট করতে পারবেন। কোনো অ্যাপ লিংক করার জন্য, গ্রাহককে প্লাটফর্মে পেমেন্ট মাধ্যম হিসেবে বিকাশ বেছে নিতে হবে এবং তার বিকাশ একাউন্ট নাম্বার, ওটিপি এবং পিন দিয়ে বাইন্ড করতে হবে। লিংক হয়ে গেলে, ব্যবহারকারী প্রতিটি লেনদেনের জন্য কোনো ওটিপি বা পিন প্রবেশ না করেই সরাসরি তাদের একাউন্ট থেকে সেবার জন্য পেমেন্ট করতে পারবেন, যার ফলে আরো সহজে, নিশ্চিন্তে হবে পেমেন্ট এক্সপেরিয়েন্স। বিকাশ অ্যাপের লিংকড অ্যাপস অপশন থেকে গ্রাহক বর্তমানে তার বিকাশ একাউন্টের সাথে কোন কোন অ্যাপ লিংক করা আছে তা দেখতে, তাদের পেমেন্ট বিবরণী এবং সরাসরি এই প্লাটফর্মগুলোর যেকোনো একটি থেকে আনলিংক করতে পারবেন।
সম্পূরক বিষয়বস্তু
সেবা দিতে সবসময় প্রস্তুত
বিকাশ গ্রাহক সেবা প্রতিনিধি লাইভ চ্যাট, ১৬২৪৭ নাম্বারে ২৪/৭ সক্রিয়। এছাড়াও e-Appointment নিন অথবা [email protected] এ ইমেইল করুন।