অন্যান্য জিজ্ঞাসা সমূহ
অস্থায়ীভাবে বন্ধ একাউন্ট পুনরায় চালু
কপি হয়েছে
আপনার অনুরোধে বন্ধ করা একাউন্ট পুনরায় চালু করতে আপনার বিকাশ একাউন্ট নাম্বার থেকে 16247 এ কল করুন:
- ভাষা নির্বাচন করুন (বাংলার জন্য ১/ইংরেজির জন্য ২ সিলেক্ট করুন)
- সাময়িকভাবে বন্ধ করা একাউন্ট পুনরায় চালু করতে অথবা সাময়িকভাবে একাউন্ট বন্ধ করতে ৩ সিলেক্ট করুন
- সাময়িকভাবে বন্ধ করা একাউন্ট পুনরায় চালু করতে ১ সিলেক্ট করুন
- জাতীয় পরিচয়পত্রের নাম্বার টাইপ করে # দিন
- আইভিআরের নির্দেশনা অনুসারে, মোবাইল রিচার্জ ব্যতীত গত ৩০ দিনের মধ্যে আপনার একাউন্ট থেকে সাম্প্রতিক আউটগোয়িং করা হয়েছে এমন একটি সঠিক লেনদেনের ধরন সিলেক্ট করে লেনদেনের সঠিক পরিমাণ টাইপ করে # দিন
- যদি গত ৩০ দিনের মধ্যে আপনার একাউন্ট থেকে আউটগোয়িং না থাকে তাহলে ৬ সিলেক্ট করুন
- আপনার দেয়া তথ্য সঠিক হলে আপনার বিকাশ একাউন্টটি পুনরায় চালু হয়ে যাবে
সম্পূরক বিষয়বস্তু
সেবা দিতে সবসময় প্রস্তুত
বিকাশ গ্রাহক সেবা প্রতিনিধি লাইভ চ্যাট, ১৬২৪৭ নাম্বারে ২৪/৭ সক্রিয়। এছাড়াও e-Appointment নিন অথবা [email protected] এ ইমেইল করুন।