অন্যান্য জিজ্ঞাসা সমূহ

সেলফ সার্ভিসেস সেলফ সার্ভিসেস

পিন রিসেট

কপি হয়েছে

বিকাশ একাউন্টের পিন রিসেট করুন নিজে নিজেই!

বিকাশ একাউন্টের পিন ভুলে গেলেও, নিজে নিজেই করতে পারবেন পিন রিসেট। নিজে নিজে পিন রিসেট করতে শুধু *247# ডায়াল করেই নয়, এখন পিন ভুলে গেলে রিসেট করুন বিকাশ অ্যাপ থেকে অথবা 16247 নাম্বারে কল করে!

বিকাশ অ্যাপ দিয়ে পিন রিসেটের ক্ষেত্রে:

অ্যান্ড্রয়েড ইউজারদের জন্য:

  • অ্যাপের লগইন স্ক্রিন থেকে ‘পিন ভুলে গিয়েছেন?’-এ ট্যাপ করুন
  • ‘পিন রিসেট’ অপশনে ট্যাপ করুন
  • স্বয়ংক্রিয়ভাবে ভেরিফিকেশন কোড অ্যাড হয়ে যাবে।
  • এরপর কনফার্ম বাটনে ট্যাপ করুন
  • উল্লিখিত নিয়মানুসারে ফেস স্ক্যানিং প্রসেস সম্পন্ন করুন
  • ভেরিফিকেশন চলাকালে অ্যাপ বন্ধ না করে অপেক্ষা করুন
  • বিকাশ থেকে পাঠানো অস্থায়ী পিন নাম্বারটি দিয়ে কনফার্ম বাটনে ট্যাপ করুন
  • আপনার পছন্দমতো ৫ ডিজিটের নতুন পিন নাম্বার দিন
  • পুনরায় নতুন পিন নাম্বার দিয়ে কনফার্ম করুন এবং আবারো অ্যাপে লগইন করুন
     
    iPhone ইউজারদের জন্য:
  • অ্যাপের লগইন স্ক্রিন থেকে ‘পিন ভুলে গিয়েছেন?’-এ ট্যাপ করুন
  • ‘পিন রিসেট’ অপশনে ট্যাপ করুন
  • পপ-আপ ব্যানারে দেখানো *247# ডায়াল করার বাটনে ট্যাপ করুন
  • My bKash মেন্যুতে গিয়ে iPhone পিন রিসেট কনফার্ম করার জন্য ‘৮’ চাপুন
  • পিন রিসেট কনফার্ম করার পর অ্যাপে ফিরে আসুন এবং পিন রিসেট জার্নি সম্পন্ন করুন

 

 

পিন রিসেটের সময় খেয়াল রাখুন:

  • গ্রাহক ২৪ ঘণ্টার মধ্যে যেকোনো ৩ বার পিন রিসেট করার জন্য চেষ্টা করতে পারবেন। তৃতীয় চেষ্টা সফল হোক বা ব্যর্থ, পরবর্তী ৮ ঘণ্টার জন্য অ্যাপের মাধ্যমে পিন রিসেটের চেষ্টা করা যাবেনা।
  • চেহারা স্ক্যান করার জন্য গ্রাহক ২ মিনিট সময় পাবেন।
  • চেহারা স্ক্যান করার পর সম্পূর্ণ যাচাই প্রক্রিয়া সম্পন্ন হতে ৫ মিনিট পর্যন্ত সময় লাগতে পারে। তবে স্ক্যানিং প্রসেস চলাকালে গ্রাহক যদি পূর্বের পেইজে ফিরে আসেন, তবে পিন রিসেট প্রচেষ্টা ব্যর্থ হবে।
  • যদি একজন গ্রাহক একটি নতুন পিন সেট করেন, তাহলে তিনি পরবর্তী ২ ঘণ্টার জন্য কোনো চ্যানেলের মাধ্যমে আবার পিন সেট করতে পারবেননা।
  • যে সকল গ্রাহক জাতীয় পরিচয়পত্র ছাড়া অন্য কোনো আইডি (পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, ইত্যাদি) ব্যবহার করে বিকাশ একাউন্ট রেজিস্ট্রেশন করেছেন, তারা অ্যাপের মাধ্যমে পিন রিসেট করতে পারবেননা।
  • চেহারা স্ক্যানিং প্রসেসের অঙ্গভঙ্গি শেখার জন্য গ্রাহক ৮ সেকেন্ড পাবেন।
  • যদি জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে বিকাশ একাউন্ট রেজিস্ট্রেশন করা না হলে, তিনি একটি ব্যানার দেখতে পারবেন যেখানে অ্যাপের মাধ্যমে পিন রিসেট না হতে পারার বিষয়টি উল্লেখ করা থাকবে। পাশাপাশি *247# ডায়াল করে পিন রিসেট করার বিষয়টি উল্লেখ করা থাকবে।
  • চেহারা স্ক্যানিং প্রসেস চলাকালে অ্যাপ বন্ধ বা ডিলিট হয়ে গেলে পিন রিসেট প্রচেষ্টা ব্যর্থ হবে এবং গ্রাহককে আবারো নতুন করে শুরু করতে হবে।
  • যাচাই প্রক্রিয়া ব্যর্থ হওয়ার বিষয়টি গ্রাহক স্ক্রিনে দেখতে পারবেন এবং গ্রাহককে অ্যাপ নোটিফিকেশনের মাধ্যমে জানানো হবে।
  • যাচাই প্রক্রিয়া চলাকালে অ্যাপ পুনরায় চালু করার পর গ্রাহককে তার ফোন নাম্বার এবং OTP দিতে হবে। সফল OTP ভেরিফিকেশনের পর গ্রাহক পরবর্তী ধাপে যেতে পারবেন।
  • যদি অস্থায়ী পিন বা নতুন পিন সেটিংয়ের সময় শেষ হয়ে যায়, তাহলে অ্যাপ বা *247# থেকে পিন রিসেট করা যাবেনা।
  • যদি অস্থায়ী পিন সেট করার পেইজ থেকে গ্রাহক আগের পেইজে চলে আসেন, তাহলে অ্যাপটি বন্ধ করে আবার চালু করতে হবে।

 

16247 ডায়াল করে পিন রিসেটের ক্ষেত্রে:

  • 16247 এ কল করুন
  • ভাষা নির্বাচন করুন (বাংলার জন্য ১ এবং ইংরেজির জন্য ২)
  • নিজে নিজে পিন রিসেটের জন্য ১ প্রেস করুন
  • আপনার জাতীয় পরিচয়পত্রের নাম্বার এবং সাম্প্রতিক আউটগোয়িং লেনদেনের তথ্য প্রয়োজন
  • আপনার জাতীয় পরিচয়পত্রের ১০, ১৩ অথবা ১৭ সংখ্যার নাম্বারটি টাইপ করুন, তারপর # প্রেস করুন
  • গত ৩০ দিনের সাম্প্রতিক আউটগোয়িং লেনদেনের যেকোনো একটির ধরন সিলেক্ট করুনঃ
    • সেন্ড মানির জন্য, ১ প্রেস করুন
    • ক্যাশ আউটের জন্য, ২ প্রেস করুন
    • পেমেন্টের জন্য, ৩ প্রেস করুন
    • পে বিলের জন্য, ৪ প্রেস করুন
    • বিকাশ টু ব্যাংকের জন্য, ৫ প্রেস করুন
    • আর আপনি যদি কোনো আউটগোয়িং লেনদেন না করে থাকেন, তাহলে, ৬ প্রেস করুন
  • এখন আপনার লেনদেনের টাকার পরিমাণটি টাইপ করুন এবং # প্রেস করুন
  • আপনার বিকাশ একাউন্টের পিনটি রিসেট করা হয়েছে।

কিছুক্ষণের মধ্যে এসএমএসের মাধ্যমে একটি অস্থায়ী পিন পাবেন, যেটি ব্যবহার করে ৭২ ঘণ্টার মধ্যে *247# ডায়াল করে অথবা বিকাশ অ্যাপ থেকে আপনার পছন্দের পিনটি সেট করে নিতে হবে।

  • *247# ডায়াল করে পিন সেট করতে প্রথমে 1 টাইপ করে ‘My bKash’ থেকে ‘চেঞ্জ পিন’ অপশনে যান।
  • সেখান থেকে ‘Enter Temporary/Old PIN’ অপশনে গিয়ে এসএমএস পাওয়া অস্থায়ী পিনটি দিন।
  • এরপর আপনার পছন্দের ৫ সংখ্যার পিন বসিয়ে পুনরায় কনফার্ম করলেই আপনার পিনটি সেট হয়ে যাবে।
  • বিকাশ অ্যাপ থেকেও এসএমএস-এ পাওয়া অস্থায়ী পিনটি ব্যবহার করে পিনটি সেট করে নিতে পারেন।

নতুন পিন সেট করার ক্ষেত্রে সেটি এলোমেলো ৫ সংখ্যার হতে হবে, যা এসএমএসে পাওয়া অস্থায়ী পিনসহ সর্বশেষ ৩টি পিন হিসেবে ব্যবহার করা হয়নি এবং “0” দিয়ে শুরু নয়। আপনার পিন রিসেট সম্পন্ন হয়েছে।

 

 

 

*247# ডায়াল করে পিন রিসেটের ক্ষেত্রে:

  • *247# ডায়াল করুন
  • পিন রিসেট করতে 10 সিলেক্ট করুন
  • আপনার বিকাশ-এ রেজিস্টার করা NID/পাসপোর্ট/ড্রাইভিং লাইসেন্স নাম্বার দিন
  • আপনার জন্মসাল দিন
  • গত ৩০ দিনের মধ্যে সর্বশেষ ১০টি আউটগোয়িং লেনদেন থেকে যেকোনো একটি সিলেক্ট করুন
  • টাকার পরিমাণ দিন (দশমিকের পূর্ব সংখ্যা পর্যন্ত)

কিছুক্ষণের মধ্যে এসএমএসের মাধ্যমে একটি অস্থায়ী পিন পাবেন, যেটি ব্যবহার করে ৭২ ঘণ্টার মধ্যে *247# ডায়াল করে অথবা বিকাশ অ্যাপ থেকে আপনার পছন্দের পিনটি সেট করে নিতে হবে।

  • *247# ডায়াল করে পিন সেট করতে প্রথমে 1 টাইপ করে ‘My bKash’ থেকে ‘চেঞ্জ পিন’ অপশনে যান।
  • সেখান থেকে ‘Enter Temporary/Old PIN’ অপশনে গিয়ে এসএমএস পাওয়া অস্থায়ী পিনটি দিন।
  • এরপর আপনার পছন্দের ৫ সংখ্যার পিন বসিয়ে পুনরায় কনফার্ম করলেই আপনার পিনটি সেট হয়ে যাবে।
  • নতুন পিন সেট করার ক্ষেত্রে সেটি এলোমেলো ৫ সংখ্যার হতে হবে, যা এসএমএসে পাওয়া অস্থায়ী পিনসহ সর্বশেষ ৩টি পিন হিসেবে ব্যবহার করা হয়নি এবং “0” দিয়ে শুরু নয়। আপনার পিন রিসেট সম্পন্ন হয়েছে।

 

 

 

 

Support Card Image
সেবা দিতে সবসময় প্রস্তুত

বিকাশ গ্রাহক সেবা প্রতিনিধি লাইভ চ্যাট, ১৬২৪৭ নাম্বারে ২৪/৭ সক্রিয়। এছাড়াও e-Appointment নিন অথবা [email protected] এ ইমেইল করুন।

সেলফ সার্ভিসেস সেলফ সার্ভিসেস
সার্ভিসেস
কাস্টমার সার্ভিস