গেমস আর কুইজ প্ল্যাটফর্মে সাবস্ক্রিপশন নিলেই কুপন | বিকাশ

গেমস আর কুইজ প্ল্যাটফর্মে সাবস্ক্রিপশন নিলেই কুপন

গেমস আর কুইজ খেলে সময় কাটানোর সব মোমেন্টে বিকাশ পেমেন্ট!
রুটিনের একঘেয়েমি কাটাতে মজার সব গেমস আর কুইজই হোক সঙ্গী! তাই নির্দিষ্ট গেমস আর কুইজ খেলার প্ল্যাটফর্মে বিকাশ পেমেন্টে সাবস্ক্রিপশন নিয়ে উপভোগ করুন ২০ টাকা মোবাইল রিচার্জ কুপন। 

 

মোবাইল রিচার্জ অফারের বিস্তারিত দেখুন: https://www.bkash.com/page/payment-quiz-games-MR-offer 

সব গেম ও কুইজ দেখুন: https://www.bkash.com/campaign/payment-quiz-games-offers 

 

অফারের মেয়াদ
১৫ সেপ্টেম্বর থেকে ১৫ অক্টোবর ২০২৫ পর্যন্ত।

 

অফারের বিস্তারিত

  • নির্দিষ্ট গেমস আর কুইজ প্ল্যাটফর্মে বিকাশ পেমেন্টে সাবস্ক্রিপশন নিলেই পাচ্ছেন ২০ টাকা মোবাইল রিচার্জ কুপন।
  • ন্যূনতম ২০ টাকা বা বেশি বিকাশ পেমেন্টে সাবস্ক্রিপশন নিয়ে মোবাইল রিচার্জ কুপন পাবেন। 
  • ন্যূনতম ২১ টাকা মোবাইল রিচার্জে কুপনটি উপভোগ করা যাবে। 
  • অফার চলাকালীন কুপনটি পাবেন ১ বার।
  • নিম্নলিখিত গেমস আর কুইজ প্ল্যাটফর্মে সফলভাবে বিকাশ পেমেন্ট করে মোবাইল রিচার্জ কুপন পাবেন:

 

গেমিং ও কুইজ প্ল্যাটফর্মের নাম

অ্যাডপ্লে

আলফা ডিজিটাল

অ্যারেনা ফোন বিডি

বি টু এম

বাংলা পাজল

সেলেস্টিয়াল ইনভেনশন

ক্লাউড সেভেন লিমিটেড

খেলার ঘর

ডিজিটাল ফর গুড

গ্যাক মিডিয়া

গেম বিডি

গোয়ামা গেমস

গো গেমস বাংলাদেশ লিমিটেড

জিতো অনলাইন

লিট টেকনোলজি

মেসার্স নেক্সারিও

নাগরিক

অনমোবাইল

পূর্ণ

পার্পল সলিউশন

র‍্যাপিড আইটি

রেড বি কমিউনিকেশন

সফট টেক

সফটোগ্রাফ

 

শর্তাবলি
• সচল একাউন্ট স্ট্যাটাস থাকা সব গ্রাহকের জন্য অফারটি প্রযোজ্য। অফারটি উপভোগ করতে গ্রাহকের আউটগোয়িং ও ইনকামিং লেনদেন সচল থাকতে হবে।

  • অফারের ক্ষেত্রে কোনো গ্রাহক যদি কোনো অজানা/অপ্রত্যাশিত কারণে (একাউন্ট স্ট্যাটাসজনিত কারণ ব্যতীত) অফার পেতে ব্যর্থ হন, সেক্ষেত্রে বিকাশ অফারের মেয়াদ শেষ হওয়ার পর ২ মাসের মধ্যে ৩ বার বিরতিতে ডিসকাউন্ট বিতরণের চেষ্টা করবে বিকাশ। এতে ব্যর্থ হলে আর কোনো চেষ্টা করা হবে না এবং গ্রাহক অফার পাওয়ার জন্য আর বিবেচিত হবেন না।
  • অফারটি উপভোগ করতে হলে গ্রাহককে নির্দিষ্ট বিকাশ মার্চেন্ট ওয়ালেটে সফলভাবে পেমেন্ট করতে হবে।
  • বিকাশ এবং অংশগ্রহণকারী মার্চেন্ট উভয়ই কোনো পূর্ব ঘোষণা ছাড়াই যেকোনোভাবে অফার গ্রহণের নিয়ম ও শর্তাবলি, মার্চেন্ট/আউটলেটের অংশগ্রহণ পরিবর্তন/সংশোধন বা যেকোনো সময় সম্পূর্ণ অফার বাতিল করার অধিকার সংরক্ষণ করে।
  • কোনো নির্দিষ্ট লেনদেন এবং/অথবা গ্রাহকের লেনদেন কার্যক্রম যদি এমন কোনো যুক্তিসংগত সংশয় তৈরি করে যে, গ্রাহক অফার সুবিধার অপব্যবহার করেছেন, সেক্ষেত্রে বিকাশ গ্রাহকের এই ডিসকাউন্ট সুবিধা বাতিলের অধিকার সংরক্ষণ করে।
  • যদি মার্চেন্ট কোনো পণ্যের প্রাপ্যতা ও ডেলিভারি নিশ্চিত করতে না পারে, সেক্ষেত্রে বিকাশ তার দায়ভার নেবে না, বিকাশ কেবল গ্রাহকের কাছে পেমেন্ট সেবা সরবরাহ করে।
  • মার্চেন্ট গ্রাহককে কোনো পণ্য সঠিকভাবে ডেলিভারি করতে না পারার কারণে যদি মূল্য ফেরত দেয় তাহলে বিকাশ ঐ নির্দিষ্ট লেনদেনের জন্য গ্রাহকের অফারের লিমিট পুনর্বহাল করতে বাধ্য নয়। গ্রাহক ডিসকাউন্ট গ্রহণ করেছেন বলে ধরে নেওয়া হবে।
  • যদি কোনো গ্রাহক মার্চেন্ট ওয়েবসাইট/অ্যাপে ভুল পেমেন্ট করে ফেলেন, সেক্ষেত্রে গ্রাহককে নির্দিষ্ট মার্চেন্টের সাথে যোগাযোগ করতে অনুরোধ করা হচ্ছে।



সাধারণ জিজ্ঞাসা 

১। অফারটি কত দিন চলবে? 

- অফারটি ১৫ সেপ্টেম্বর ২০২৫, ০০:০০:০০ থেকে ১৫ অক্টোবর ২০২৫, ২৩:৫৯:৫৯ পর্যন্ত চলবে।

 

২। মোবাইল রিচার্জ কুপনের পরিমাণ কত?

- নির্দিষ্ট গেমস আর কুইজ প্ল্যাটফর্মে বিকাশ পেমেন্টে সাবস্ক্রিপশন নিলেই গ্রাহক পাচ্ছেন ২০ টাকা মোবাইল রিচার্জ কুপন। এজন্য ন্যূনতম ২০ টাকা বা এর বেশি পেমেন্টে সাবস্ক্রিপশন নিতে হবে। 


৩। গ্রাহক সর্বোচ্চ কত টাকা মোবাইল রিচার্জ কুপন পাবেন?

- ন্যূনতম ২০ টাকা বা বেশি বিকাশ পেমেন্টে সাবস্ক্রিপশন নিয়ে ২০ টাকা মোবাইল রিচার্জ কুপন পাবেন। 

 

৪। গ্রাহক দিনে কত বার মোবাইল রিচার্জ কুপন পাবেন?

- গ্রাহকেরা দিনে একবার মোবাইল রিচার্জ কুপন পাবেন। 

 

৫। অফার চলাকালীন গ্রাহক কতবার মোবাইল রিচার্জ কুপন পাবেন?

- অফার চলাকালীন গ্রাহকেরা একবার মোবাইল রিচার্জ কুপন পাবেন। 

 

৬। গ্রাহক একটি লেনদেনে যদি একটি কুপন অ্যামাউন্টের সম্পূর্ণ ব্যবহার না করেন তবে কি তিনি বাকি অ্যামাউন্ট অন্য লেনদেনের জন্য ব্যবহার করতে পারবেন?

- না, গ্রাহক একটি কুপন একটি রিচার্জে একবারই ব্যবহার করতে পারবেন।

 

৭। মোবাইল রিচার্জ কুপন পেতে গ্রাহককে কোন কোন মাধ্যমে লেনদেন করতে হবে?

- গ্রাহকেরা বিকাশ অ্যাপ, কিউআর, ডাইনামিক কিউআর অথবা বাংলা কিউআর ব্যবহার করে সফলভাবে পেমেন্টের ক্ষেত্রে মোবাইল রিচার্জ কুপন উপভোগ করতে পারবেন।

 

৮। কুপনটি পেতে হলে গ্রাহকের একাউন্টের স্ট্যাটাস কি সচল থাকতে হবে?

- হ্যাঁ, কুপনটি উপভোগ করতে হলে গ্রাহকের বিকাশ একাউন্টের ইনকামিং লেনদেন অবশ্যই সচল থাকতে হবে। যদি গ্রাহকের একাউন্ট স্ট্যাটাসের ইস্যুজনিত কারণে কুপন বিতরণ ব্যর্থ হয়, সেক্ষেত্রে গ্রাহক এই অফারটি আর পাবেন না।

 

৯। গ্রাহক কি সফলভাবে পেমেন্ট করলেই মোবাইল রিচার্জ কুপন পাবেন?

- হ্যাঁ, গ্রাহকের পেমেন্ট বৈধ হলে, বিকাশ গ্রাহকের লেনদেনের সত্যতা যাচাই করতে পারলে এবং গ্রাহকের একাউন্টের ইনকামিং লেনদেন সচল থাকলে গ্রাহক মোবাইল রিচার্জ কুপনটি পাবেন। কোনো নির্দিষ্ট লেনদেন এবং/অথবা গ্রাহকের লেনদেন কার্যক্রম যদি এমন কোনো যুক্তিসংগত সংশয় তৈরি করে যে, গ্রাহক অফার সুবিধার অপব্যবহার করেছেন, সেক্ষেত্রে বিকাশ গ্রাহকের কুপন সুবিধা বাতিলের অধিকার সংরক্ষণ করে।

১০। গ্রাহকের কুপন পেতে দেরি হওয়ার কোনো সম্ভাবনা আছে কী? যদি হয়, সেক্ষেত্রে গ্রাহকের করণীয় কী?

- সফলভাবে সাবস্ক্রিপশন পেমেন্ট করার সাথে সাথেই গ্রাহক মোবাইল রিচার্জ কুপনটি উপভোগ করতে পারবেন। তবে অনাকাঙ্ক্ষিত কারণে কুপন পেতে দেরি হতে পারে। সেক্ষেত্রে, গ্রাহক 16247-এ ডায়াল করে অথবা বিকাশ সেন্টার, বিকাশ কেয়ার, ফেসবুক ফ্যান পেইজ, ওয়েব চ্যাট (লাইভ চ্যাট সার্ভিস)-এর পাশাপাশি [email protected] -এই ঠিকানায় ইমেইলের মাধ্যমে যোগাযোগ করে এ সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন।

সার্ভিসেস
হেল্প