বিকাশ থেকে সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসি একাউন্টে লেনদেন করুন সহজেই! | বিকাশ

বিকাশ থেকে সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসি একাউন্টে লেনদেন করুন সহজেই!

সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসি থেকে নিরাপদে এবং দ্রুত লেনদেন করুন বিকাশ-এ! সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসি-র যেকোনো গ্রাহক তার ব্যাংক একাউন্ট থেকে নিজের বা অন্যের বিকাশ একাউন্টে ‘অ্যাড মানি’ করুন একদম চার্জ ফ্রি! সেইসাথে ‘বিকাশ টু ব্যাংক’ সার্ভিসের মাধ্যমে টাকা পাঠান ঝামেলাহীনভাবে।

 

যোগ্যতা:

  • গ্রাহকের বিকাশ একাউন্ট স্ট্যাটাস সচল থাকতে হবে।
  • লিংকড একাউন্ট সার্ভিসের ক্ষেত্রে গ্রাহকের ব্যাংক একাউন্ট স্ট্যাটাস সচল থাকতে হবে।
  • ব্যাংক একাউন্ট ব্যাংকের নিয়ম ও বিধান অনুযায়ী সক্রিয় ও সচল থাকতে হবে।
  • সক্রিয় বিকাশ গ্রাহকেরা 'বিকাশ টু ব্যাংক' সুবিধা পাবেন এবং ব্যাংক একাউন্ট থেকে ‘অ্যাড মানি'ও করতে পারবেন।

 

লেনদেন মাধ্যম:

  • শুধুমাত্র বাংলাদেশি মুদ্রা ‘টাকা’ লেনদেনের ক্ষেত্রে সার্ভিসটি প্রযোজ্য।

 

চার্জসমূহ:

  • অ্যাড মানি’র ক্ষেত্রে কোনো সার্ভিস চার্জ প্রযোজ্য নয়।
  • বিকাশ টু ব্যাংক টাকা পাঠানোর ক্ষেত্রে নিচের টেবিল অনুযায়ী ফি প্রদান করতে হবে:

 

লেনদেনের পরিমাণ (টাকা)

ফি

৳৫০ - ৳৫০,০০০

১.২৫%

 

লেনদেনের লিমিট:

লেনদেন ধরন

সর্বোচ্চ সংখ্যক লেনদেন

প্রতি লেনদেনে অ্যামাউন্ট (টাকা)

সর্বোচ্চ অ্যামাউন্ট

(টাকা)

প্রতিদিন

প্রতি মাস

সর্বনিম্ন

সর্বোচ্চ

দৈনিক

মাসিক

বিকাশ টু ব্যাংক (বিকাশ একাউন্ট থেকে ব্যাংক একাউন্ট)

১০

১০০

৫০

৳৫০,০০০

৳৫০,০০০

৳৩,০০,০০০

অ্যাড মানি (ব্যাংক একাউন্ট

থেকে

বিকাশ একাউন্ট)

২০

৫০

৫০

৳৫০,০০০

৳৫০,০০০

৳৩,০০,০০০

 

সার্ভিসের বিস্তারিত:

  • এই সার্ভিসের মাধ্যমে একজন গ্রাহক তার বিকাশ একাউন্টের সাথে ব্যাংক একাউন্টটি সংযুক্ত করতে পারবেন। গ্রাহক ব্যাংক একাউন্ট থেকে তার নিজ বিকাশ একাউন্ট ছাড়াও অন্যের বিকাশ একাউন্টে অ্যাড মানি করতে পারবেন। এছাড়া, গ্রাহক বিকাশ একাউন্ট থেকে নিজ ব্যাংক একাউন্ট ছাড়াও অন্যের ব্যাংক একাউন্টে টাকা পাঠাতে পারবেন।
  • গ্রাহককে প্রথমে নিজ বিকাশ একাউন্টের সাথে ব্যাংক একাউন্ট সংযুক্ত করতে হবে। এটি করতে গ্রাহককে, বিকাশ অ্যাপের ‘বিকাশ টু ব্যাংক’ ও ‘অ্যাড মানি’-তে গিয়ে ‘ব্যাংক টু বিকাশ’ সার্ভিসের মাধ্যমে ব্যাংক একাউন্ট সংযুক্ত করতে হবে। এক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয় হলো- গ্রাহক নিজ ব্যাংক একাউন্টের সাথে অন্যের ব্যাংক একাউন্টও সংযুক্ত করতে পারবেন। যদিও, অন্যের ব্যাংক একাউন্টের ক্ষেত্রে গ্রাহক শুধুমাত্র সেভ করা ব্যাংক একাউন্ট-এ টাকা পাঠাতে পারবেন।
  • - বিকাশ-এর সাথে ব্যাংক একাউন্ট অ্যাড করতে হলে অ্যাড মানি থেকে অথবা বিকাশ টু ব্যাংক অপশনটি ব্যবহার করতে হবে।
  • - ব্যাংক একাউন্টটি, বিকাশ-এর সাথে অ্যাড করতে অ্যাড মানি অপশনে গিয়ে উক্ত ব্যাংকটি সিলেক্ট করে ব্যাংক একাউন্ট নাম্বার অ্যাড করতে হবে। বিকাশ অ্যাপে ব্যাংকগুলোকে চিনতে উক্ত ব্যাংকের নাম/আইকন/লোগো দেখা যাবে। নতুন গ্রাহকদের ক্ষেত্রে, নিজস্ব ব্যাংকটি অ্যাড করতে সকল ব্যাংকগুলো থেকে নিজ ব্যাংকের নাম/আইকন/লোগো সিলেক্ট করতে হবে। পরবর্তী পেইজে গিয়ে ব্যাংক একাউন্ট নাম্বার, নিয়মাবলী ও শর্তাবলীগুলো দেখে এবং একাউন্টের টাইটেল/নাম দিতে হবে। পরবর্তী ধাপে, গ্রাহক সরাসরি ব্যাংক পেইজে গিয়ে একটি ওটিপি দেওয়ার অপশন পাবেন। এই ওটিপিটি গ্রাহক পাবেন তার উক্ত ব্যাংক একাউন্টের সাথে রেজিস্টার্ড মোবাইল নাম্বারে। এই ওটিপি দেওয়ার পর ব্যাংক যাচাই করার পর সরাসরি বিকাশ অ্যাপে নোটিফিকেশন আসবে যে ব্যাংক একাউন্টটি অ্যাড হয়েছে। এরপর গ্রাহক খুব সহজেই বিকাশ অ্যাপের সেইভড ব্যাংকস অপশন থেকে তাদের ব্যাংক একাউন্টটি দেখতে পাবেন।
  • বিকাশ টু ব্যাংক সার্ভিসের ক্ষেত্রে, গ্রাহক নিজের বা অন্যের ব্যাংক একাউন্ট সংযুক্ত করতে পারবেন

- গ্রাহক যদি নিজস্ব ব্যাংক একাউন্ট অ্যাড করতে চান, সেক্ষেত্রে তাকে বিকাশ অ্যাপে গিয়ে ‘বিকাশ টু ব্যাংক’ অপশনে গিয়ে ‘ব্যাংক একাউন্ট’ সিলেক্ট করে ‘মাই একাউন্ট’-এ যেতে হবে। এরপর গ্রাহককে পূর্বে উল্লিখিত পদ্ধতিগুলো মেনে এগিয়ে যেতে হবে।

- যদি গ্রাহক অন্য কোনো ব্যাংক একাউন্ট অ্যাড করতে চান, তখন তাকে সিলেক্ট করতে হবে ‘অন্যের একাউন্ট’, এরপর ব্যাংক একাউন্ট নাম্বার ও একাউন্টের নাম লিখলে চলে যাবে পরবর্তী ধাপে। গ্রাহক চাইলেই তার একাউন্টের নাম পরিবর্তন করতে পারবেন (ভবিষ্যৎ সুবিধার জন্য) এবং এরপর বিকাশ-এর পিন দিয়ে একাউন্ট সেভ করতে পারবেন।

  • ‘বিকাশ টু ব্যাংক’-এর ক্ষেত্রে গ্রাহক নিজ ব্যাংক একাউন্টের সাথে অন্যের ব্যাংক একাউন্টও যোগ করতে পারবেন।
  • নিজ ব্যাংক একাউন্ট যোগ করার ক্ষেত্রে, গ্রাহকেরা ‘বিকাশ টু ব্যাংক’ সার্ভিসে গিয়ে ‘ব্যাংক একাউন্ট’ সিলেক্ট করতে হবে, এরপর ব্যাংক সিলেক্ট করে ‘মাই একাউন্ট’ সিলেক্ট করতে হবে। এরপর গ্রাহক পূর্বে বর্নিত পদ্ধতি অনুসরণ করে পরবর্তি ধাপগুলি মেনে সার্ভিসটি নিতে পারবেন।
  • অন্যের ব্যাংক একাউন্ট যোগ করার ক্ষেত্রে গ্রাহক ‘অন্যের একাউন্ট’ সিলেক্ট করবেন। ব্যাংক একাউন্ট দেওয়ার সাথে সাথে পরবর্তী পেইজে একাউন্ট টাইটেলের জন্য নেওয়া হবে। গ্রাহক আগামীতে তার সুবিধার জন্য টাইটেলগুলো নিজেরমতো নামকরণ করতে পারবেন এবং বিকাশ পিন দিয়ে একাউন্টগুলো সেভ করতে পারবেন।

• একজন গ্রাহক এক বা একাধিক একাউন্ট তার বিকাশ একাউন্টে সংযুক্ত করতে পারবেন।

সচরাচর জিজ্ঞাসা - SIBL (ক্লিক করুন)
সার্ভিসেস
হেল্প