লোন

বিকাশ অ্যাপে ডিজিটাল লোন: গড়ছে জীবন, মিটছে প্রয়োজন
বিকাশ অ্যাপে সিটি ব্যাংক-এর ডিজিটাল লোন নিয়ে দেশজুড়ে লাখো গ্রাহক সৃষ্টি করেছে সম্ভাবনা, সমৃদ্ধ করেছে বর্তমান, সামলে নিয়েছে নানা পরিস্হিতি। কাগজপত্র, জামানত ছাড়াই এ ডিজিটাল লোন সম্ভব করে চলেছে অদম্য গ্রাহকের অগ্রযাত্রা।


সাধারণ জিজ্ঞাসা
১। লোনের জন্য কীভাবে উপযুক্ত হওয়া যায়?
- লোন সেবাটি বর্তমানে নির্দিষ্ট সংখ্যক গ্রাহকের জন্য চালু করা হয়েছে। আপনার লোন পাবার সম্ভাবনা বাড়াতে বিকাশ-এ নিয়মিত ব্যালেন্স রাখুন এবং অ্যাড মানি, সেভিংস, পেমেন্টসহ অন্যান্য সার্ভিসগুলো বেশি বেশি ব্যবহার করুন।
২। লোনের লিমিট কীভাবে বাড়ানো যায়?
- লোনের লিমিট বাড়াতে নিয়মিত লোন নিয়ে সময়মতো পরিশোধ করুন এবং বিকাশ-এর অন্যান্য সার্ভিস বেশি বেশি ব্যবহার করুন।
৩। লোনের লিমিটের মধ্যে কি একাধিক বার লোন নেয়া যায়?
- হ্যাঁ, আপনি চাইলে লোন লিমিটের পুরোটাই একবারে নিতে পারবেন অথবা ভেঙ্গে ভেঙ্গে বিভিন্ন অ্যামাউন্টেও নিতে পারবেন।
৪। লোন নিলে কিভাবে পরিশোধ করা যায়?
- লোন নেয়ার পর নির্দিষ্ট তারিখে বিকাশ-এ ব্যালেন্স রাখলে কিস্তি অটোমেটিক পরিশোধ হয়ে যাবে। অথবা চাইলে নিজেও পরিশোধ করতে পারবেন যেকোনো সময়ে।
